ধরা যাক অনতিবিলম্বে দেখা হবে আমাদের।
আকাশের মেঘ দেখে জলমগ্ন বালিকার সাথে ছোটাছুটি
আর চিল-কাকেদের দাড়িপাল্লায় মাপামাপি।
ধরা যাক বর্ষার শেষে বন্যার জল ছুয়ে
ছুযে যাবে বিলাতী স্বাদে।
অতঃপর আমরা ফিরে যাবো আমাদের সোনালি অতীতে।
স্মৃতি রোমন্থন আর বিবর্তনে জড়িয়ে ধরবো
পরস্পরকে।
বৃষ্টির জল ঘোলা হলেও আনন্দ তাতেই।
ফ্লাইওভার কিংবা আকাশের রং টা আরেকটু গোলাপি কিংবা
লাল হলেই বা কি হতো।
আমাদের আকাশ শুধু ঢাকাই পড়ে থাকে
একবিংশ শতাব্দী আর আগুনমুখী জলসায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




