Click This Link
"সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক দুটি কোম্পানির সঙ্গে দ্রুত চুক্তি করার সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
দেশে চুক্তির বিরোধিতা এবং সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী দুই দেশের আপত্তির প্রেক্ষাপটে কমিটি বলছে, চুক্তি করতে যত দেরি হবে সঙ্কট ততই বাড়বে।"
কি অদ্ভুত! গতকাল বাংলা ভিশনে সুবিদ আলী আর শহীদুল্লাহ (তেল-গ্যাস কমিটির আহ্বায়ক)-র মুখোমুখি আলোচনা দেখলাম। সুবিদ সাহেব সেখানে শহীদুল্লাহ'র অনেক কথাই মেনে নিয়ে বললেন যে, তারা নাকি নির্বাচনী প্রতিশ্রুতি রাখার জন্য যাতে দেশের মানুষ গ্যাস বা বিদ্যুত পায় তাই চুক্তি করছেন। আরো অদ্ভুত তা এই কারণে যে, এই চুক্তি হলেও আগামী ৫/৭ বছরে তা থেকে ফল পাবার কোন সম্ভাবনাই নাই।
সুবিদ সাহেব তখন বললেন, তাহলে এই সংকট থেকে উত্তরণের উপায় বাৎলান। শহীদুল্লাহ সাহেব তখন নিয়ে আসলেন দেশের অন্তত ৪টি কয়লাখনির কথা, যা শুধুমাত্র কয়লা নীতির অভাবে এখনও অব্যবহৃত। সুবিদ সাহেব তখন নির্বাক। তিনি শুধু নির্বাচনের কথাই বললেন। তিনি বললেন যাই বললেন চুক্তি মারফত, তার জবাবও পেলেন চুক্তিমারফতই। এখন বলছেন...তাড়াতাড়ি চুক্তি কর। যেন আজ চুক্তি করলেই আগামী তিন বছরের মধ্যে সবাই এর সুফল পাবে!
সংসদীয় কমিটি নাকি তেল-গ্যাস কমিটির সাথে আলোচনায় বসবে! দু'পক্ষই রাজি। তাহলে আলোচনা হচ্ছে না ক্যান? সুবিদ সাহেব বললেন, আরো কিছু সময় লাগবে। তাহলে চুক্তি হয়ে গেলে আলোচনায় লাভ কি? বা আলোচনার দরকারই বা কি? খোঁড়া যুক্তি আর চুক্তির সমন্বয়ে, ভুমিকম্প না হোক, সুনামি না হোক...আপনাতেই দেশের পতন অবশ্যম্বাবী।
মাথা ব্যথা হইলে মাথাই কাইটা ফালান। ঝামেলা শেষ।
আরো তথ্যের জন্য:
Click This Link
Click This Link
Click This Link
এবং পেট্রোবাংলার ওয়েবসাইটে আপলোডকৃত পিএসসি২০০৮।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



