somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম না জানা সূত্র পরিচালিত আজকের সেরা কৌতুক - দৈনিক আবালের কন্ঠ

২০ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিজ্ঞাসাবাদে জামায়াত নেতারা
তারেক দুর্নীতিবাজ বলেই জোটের আজ এ পরিণতি

নিজস্ব প্রতিবেদক
তারেক জিয়া চরম দুর্নীতিবাজ, তাঁর জন্যই বিএনপি-জামায়াত জোটের এই পরিণতি। তারেক বিএনপির কাণ্ডারি হলে ভবিষ্যতে এই দলটির সঙ্গে রাজনীতির মাঠে থাকা জামায়াতের জন্য হয়তো অসম্ভব হবে। রিমান্ডে থাকা জামায়াত নেতারা বিএনপির সঙ্গে নিজেদের সম্পর্ককে এভাবেই মূল্যায়ন করেছেন বলে একটি সূত্র দাবি করেছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত একটি সূত্র জানায়, বিএনপি ও জামায়াত দুটি দুই মেরুর দল হলেও সম্পর্ক কিভাবে হলো তা জামায়াত নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে জামায়াত নেতারা বলেন, একটি পর্যায় পর্যন্ত গিয়ে আগানো সম্ভব হচ্ছিল না। অনেক জায়গায় রাজনৈতিক তৎপরতা চালানোও কঠিন ছিল তাদের জন্য। এসব কাটিয়ে উঠতে এবং রাজনৈতিকভাবে জামায়াতের অবস্থান শক্তিশালী করতেই বিএনপির সঙ্গে জোট বাধা হয়। জামায়াত নেতারা আরো বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই জামায়াতকে প্রকাশ্যে রাজনীতির সুযোগ দিয়েছিলেন। তাই তাঁরা তাঁর কাছে কৃতজ্ঞ। পরে জামায়াত নিজের মতো করে চলার চেষ্টা করে।
সূত্রমতে, বিএনপির সঙ্গে সম্পর্কের ফলাফল মূল্যায়ন করতে গিয়ে জামায়াত নেতারা বলেছেন, লাভ-ক্ষতি দুটোই হয়েছে। লাভ হলো তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন। আর ক্ষতি হলো, বিএনপির ব্যাপক দুর্নীতির কারণে জামায়াতের গায়ে গন্ধ লেগেছে। জিজ্ঞাসাবাদকারীরা জানতে চান, বিএনপি-জামায়াত জোট আমলে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে জামায়াত না বিএনপি লাভবান বেশি। তবে এই প্রশ্নের জবাবে তাঁরা চুপ করে থাকেন। জিজ্ঞাসাবাদকারীদের একজন এ সময় বলেন, তথ্য-উপাত্ত থেকে দেখা যায় জামায়াত লাভবান বেশি। 'এ ছাড়া আপনাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে।' তার পর নেতারা কোনো উত্তর দেননি।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী জিজ্ঞাসাবাদকালে গোয়েন্দাদের কাছে দাবি করেন, 'জামায়াতে যোগদানের পর আমার ভাবমূর্তি খারাপ হয়েছে। একসময় বিশ্বের ৫০টি দেশে ওয়াজ করেছি। সৌদি বাদশাহর অতিথি হয়ে কয়েকবার সৌদি আরব সফর করেছি। আগে দেশের কোথাও ওয়াজ হলে এক এক বছর আগে লোকজন আমাকে বুকিং দিত। আর এখন ওয়াজ করতে গেলে লোকজন দা-লাঠি নিয়ে তাড়া করে। ওয়াজ মাহফিলের মঞ্চে ভাঙচুর চালায়।'
সাঈদীর দেওয়া এই বক্তব্য সম্পর্কে নিজামী ও মুজাহিদ জানান, সাঈদী অনেক আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলের নেতারা ছাড়া অন্য কেউ তা জানত না। '৮০ সালের দিকে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বক্তৃতা করে খ্যাতি অর্জন করে 'ইত্তেহাদুল উম্মাহ' নামের একটি সংগঠনের আড়ালে সাঈদী জামায়াতের হয়ে কাজ করতেন। তখন তিনি জামায়াতের 'রুকন' ছিলেন এবং '৮৯ সাল পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। কিন্তু কখনো তাঁকে প্রকাশ্য রাজনীতিতে ডাকা হতো না। চারদিকে নামডাক বেড়ে যাওয়ার পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী সংগঠন সাঈদীকে তাদের দলে টানার চেষ্টা করে। তখন সাঈদীকে জামায়াতের 'শুরা সদস্য' করে প্রকাশ্যে রাজনীতিতে আনা হয়।
সূত্র জানায়, যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া ঠেকাতে জামায়াত বিশেষ একটি টিমও গঠন করেছিল। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপি তাদের সঙ্গে না থাকায় তিন নেতা হতাশা ব্যক্ত করেছেন। তিন জামায়াত নেতার মধ্যে নিজামী ও সাঈদী মানসিকভাবে খুুবই দুর্বল প্রকৃতির বলেও জিজ্ঞাসাবাদকারী সূত্রে জানা গেছে।

----------------------------------------
----------------------------------------
আবালের কন্ঠের সাংবাদিকের জন্য এই পোষ্টে সর্বাধিক মাইনাস চাই:P
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:১৮
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×