somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবাদকারীদের প্রতি সম্মান আর পুলিশের প্রতি আমার ধিক্কার -

৩১ শে মে, ২০১২ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ একের পর এক নিষ্ঠুর ও অমানবিক কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। একটি ঘটনার রেশ কাটার আগেই আরো বর্বর ও ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে পুলিশ।
আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বরং দায়িত্বহীন বক্তব্য এসেছে তিনি বলেছেন পুলিশ পূর্বের চাইতে অনেক ভালো , সনদ দিতে হবে । সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরামর্শ দিয়েছেন পুলিশের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য। স্বামীর বিরুদ্ধে মামলা করতে এসে পুলিশ কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছেন তরুণী গৃহবধূ। আদালত চত্ব¡র থেকে মা-বাবাসহ ওই তরুণীকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে আলাদা কক্ষে নিয়ে একাধিক পুলিশ লাঞ্ছিত করে। তার চিৎকার শুনে অন্য পুলিশ এসে উদ্ধার করে। পুলিশের থাবায় তার গলার হার ছিঁড়ে যায়। কানের দুল মাংসের মধ্যে দেবে গিয়ে রক্তাক্ত হয়। এ সময় তার মা-বাবাকেও পুলিশ লাঠিপেটা করে। পুলিশের হাত থেকে নিষ্কৃতি পেয়ে আদালত চত্বরে আইনজীবী ও সাংবাদিকদের কাছে এর প্রতিকার চাইতে গেলে এবার সবাই একসাথে আক্রান্ত হন। কয়েকজন আইনজীবী ও সাংবাদিককে আদালত চত্বরেই পুলিশ বেধড়ক পেটায়। পরে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে জেএমবি সদস্য হওয়ার অভিযোগ এনে মামলা করার হুমকি দেয়।
শ্লীলতাহানির শিকার গৃহবধূ সুনির্দিষ্ট করে পুলিশের নাম বলেছেন। অন্য যারা বেআইনিভাবে তার মা-বাবাকে পিটিয়েছে তারাও চিহ্নিত। প্রয়োজন ছিল প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। কিন্তু দেখা গেল পরিস্থিতি সম্পুর্ন এর উল্টো। প্রতিবাদকারীদের মারধর করে আটকানো হয়। অনেক চেষ্টা তদবির করে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিতে হয়েছে। এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না। সম্প্রতি আমরা পুলিশের অসংখ্য আগ্রাসী কর্মকাণ্ড দেখেছি। এর কোনোটির জন্য তাদের বিচার হয়নি। এর বিপরীতে দায়িত্বশীল মন্ত্রীদের বরং পুলিশের সাফাই গাইতে দেখা গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, উদ্ধত আচরণকারী পুলিশেরা শাস্তির বদলে পদন্নোতির ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন। চিপ হুইপ জয়নুল আবদিনকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়েছে হারুন ও বিপ্লব। উভয়ই অনেককে ডিঙিয়ে পদন্নোতি পেয়েছেন। এ পরিস্থিতিতে কিভাবে জনগণের সেবক হিসেবে কাজ করবে পুলিশ এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা বলতে আর কিছুই থাকবে না। মানুষকে কেবল পালিয়ে বেড়াতে হবে। আর পুলিশ তাদের ক্ষমতা দিয়ে সমাজের মধ্যে অপকর্ম করে যাবে - সাধারণ জনগনের জীবন নিয়ে
চিনিমিনি খেলা চলতে থাকবে ? - ( স্বাম)
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ রাত ১১:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×