আজকে সকালে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি কোন একটা কারনে। ঘুম আমার খুবই একটা পছন্দের জিনিস। শতকষ্ট হলেও ঠিকমত ঘুমানোর চেষ্টা করি কিন্তু কোন মতেই তা পরিপূর্ণ করতে পারি না। আর আজকে সকালে যখন ঘুম থেকে তখন মনের মানুষটাকে অনেক বেশি পরিমানে দেখতে ইচ্ছা করতেছিল। জানি না তার কি এরকম আমাকে দেখার কোন ইচ্ছা আছে বা ছিল কিনা এখন পর্যন্ত দেখিনি। তারপর মনের মানুষটাকে দেখলাম তাও আবার মুহূর্তের জন্য। তারপর আমি তৈরী হলাম ভার্সিটি যাওয়ার জন্য কারন আজকে আমাকে অনেক দরকারী একটা এসাইনমেন্ট জমা দিতে হবে এবং স্যার-এর সামনে উপস্থাপন করতে হবে। অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে ভার্সিটির উদ্দ্যেশে রওনা হলাম। ভার্সিটি পৌছানোর পর যখন ফ্রেন্ডরা বলল, আজকে নাকি ক্লাশ হবে না। কথা শুনে মেজাজটা পুরাই গরম হয়ে গেছে। তারপর সেখান থেকে সোজা বাসার উদ্দ্যেশে রওনা হলাম। এখন মনটা অনেক বেশি খারাপ কিছু কিছু কারনে। কিভাবে যে মনটা ভালো করব বুঝতে পারছি না।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।