ঈদের দিন.............। 
১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের কিছুদিন আগেই থেকেই আমার মনটা খুবই খারাপ ছিল তার একটা অন্যতম কারন হলো আমার আব্বু অনেক অসুস্থ ছিল। ৪ই ডিসেম্বর আব্বুকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। ডায়াবেটিক বেশি থাকার কারনে আব্বুর প্রেশার অনেক বেড়ে যায়। আমরা বাসার সবাই আব্বুর পাশে সারাদিন বসে ছিলাম। আব্বু আমাদেরকে দেখলে অনেক খুশিতে থাকত। কিন্তু আব্বুর অবস্থা দিনদিন খারাপের দিকে চলে যেতে লাগল। আমরা ডাক্তারকে বললাম তাড়াতাড়ি কোন ব্যবস্থা গ্রহন করতে কিন্তু ডাক্তার আমাদের বলল, রোগীর অবস্থা ভাল নয়, আপনার আই, সি, ইউ-তে নেওয়ার চেষ্টা করেন। আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে কোন হাসপাতালে একটি আই.সি.ইউ-র সিট খালি পাওয়া গেল না। আমরা আব্বুকে এম্বুলেন্সে নিয়ে মগবাজারের একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। আমি ঈদের দিন সকালে আই.সি.ইউ-র ভিতরে প্রবেশ করে আমার আব্বুকে মাএ একবার দেখতে পেরেছিলাম। পরেরদিন (ঈদেরদিন) সকালে ডাক্তার আম্মুকে ডেকে বলল, আই এম স্যরি। তারপরের কথাটাগুলো আমি আর বলতে পারছি না......................................................................আমার এত কষ্ট লাগছে, যে আমার বাবা আজ আমাদের পাশে নাই। আমাদের শাসন করার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে।
সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন