somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের গর্ব বাবুল আক্তার

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমস্ত আবাল পুলিশ অফিসারের দায় ভোগ করতে হলো বাবুল আক্তারের মতো একজন সৎ, নির্ভিক পুলিশ কর্মকর্তাকে। চাপাতিওয়ালারা ঠিকই তাদের শত্রুকে চিহ্নিত করতে পেরেছিল। একজন বাবুল আক্তারের বুকটা ভেঙ্গে দিতে ও তার নাবালক সন্তানদের মা-হারা করতে চাপাতি জঙ্গিরা তার স্ত্রী মাহমুদা খানমকে খুন করে। এর আগে একই কৌশলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ ব্লগারদেরও প্রকাশ্যে হত্যা করা হয়েছিল।কিন্তু পুলিশ প্রশাসন সবগুলো হত্যাকাণ্ডে বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনেক সময় ওই হত্যাকাণ্ডগুলোকে বিছিন্ন ও উত্তর বাড়ির ঘটনা বলে অবহেলাও করেছেন পুলিশের উর্দ্ধতন অফিসাররা। কিন্তু এবার তারাই টার্গেটে পরিণত হয়েছেন। আগুন যখন লাগে দেবালয়ও পুড়ে।
তবে বাবুল আক্তার অন্য পুলিশ কর্মকর্তাদের মতো নয়। তিনি একজন চৌকস, দ্বিমুখীমননের অধিকারি পুলিশ অফিসার। চট্টগ্রামে জঙ্গিবাদি শক্তি দমনে উচ্চকণ্ঠ ওয়াচডগ তিনি। আম জনতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবান্ধব একজন নিবেদিতপ্রাণ মানুষ। চট্টগ্রামে ‘দৈনিক আমাদের সময়ে’ সাংবাদিকতাকালিন সময়ে বাবুল ভাইয়ের সঙ্গে মেশার সুযোগ হয়েছিল। মেধাবী এ পুলিশ অফিসার খুব সহজেই অপরাধি শনাক্ত করতে সক্ষম। বন্দরনগরীতে মা-মেয়ে খুনের ঘটনা সহ অনেক ভয়াবহ নিউজ সংগ্রহে তার সঙ্গে ছিলাম। নিজে গাড়ি চালিয়ে সাংবাদিকদের অকুস্থলে নিয়ে যেতেন। সিএমপি্ এর ডিবি কার্যালয়ে গেলে প্রায়শই গল্প করতেন। সেসব গল্পজুড়ে থাকতো তার দুই সন্তানের নানা বিষয়আশয়। আজ প্রিয় দুটি সন্তান তাদের মা হারিয়ে অসহায়। তাদের বাবা প্রিয়তমকে হারিয়ে নির্বাক। এমন পরিস্থিতিতে বাবুল ভাইকে সান্তনা দেয়ার ভাষা জানা নেই। তবে আশা করি, খুব দ্রুতই তিনি এ শোককে শক্তিতে পরিণত করে জঙ্গিবাদ দমনে সর্বোপরি একটি মুক্ত সমাজ বিনির্মাণে আরো সাহসী হবেন। আর অন্যপুলিশ অফিসারদের মাঝেও তার এ গুণ ছড়িয়ে দিবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×