
এত্ত বড় ট্রেন, মানুষের সংখ্যা তার চেয়েও অনেক বড় কিন্তু এখন তো উৎসব নেই, লম্বা ছুটিও নেই! বৃহস্পতিবার না আবার শনিবারের রাতে ঢাকা - চট্টগ্রামের টিকিটটাও চাই না! চাই শুধু একটি টিকিট! একটি স্বাভাবিক দিনের স্বাভাবিক একটি টিকিট। রেল স্টেশনের টিকিট কাউন্টারে সহজ-সরল উত্তর, কোন টিকিট নেই। বাইরে এসে দেখি আনসারদের পকেটে টিকিট, প্রতি টিকিটে মাত্র 200/- অতিরিক্ত। অতচ অন-লাইনে seat selection -এ ঘন্টাখানেক আগেও দেখেছি, কাউন্টারের জন্য নির্ধারিত 'আসন'সমূহের বেশিরভাগ ফাঁকা!
খুব জানতে ইচ্ছা করে, স্বাভাবিক উপায়ে একটি স্বাভাবিক টিকিট কিনতে কত দিন আগে কোথায় যেতে হয়?
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


