somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটিশ পার্লামেন্টের পথে দ্বিতীয় বাংলাদেশি নারী

২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম ও একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য রোশনারা আলী। প্রভাবশালী রাজনৈতিক সাময়িকী ‘নিউ স্টেটসম্যান’ চলতি বছরের শুরুতে তাঁকে ওই দেশের সবচেয়ে সম্ভাবনাময় ২০ জন পার্লামেন্ট সদস্যের (এমপি) তালিকায় স্থান দিয়েছে। সাময়িকীতে এমন ধারণাও প্রকাশ করা হয়, নিজের যোগ্যতায় ওই ২০ জন এমপির কেউ ভবিষ্যতে ব্রিটেনের প্রধানমন্ত্রীও হতে পারেন। রোশনারা আলীর পরে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি নারী বাবলিন মল্লিক (৩১) যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হওয়ার পথে পা বাড়িয়েছেন।
আগামী ১৫ নভেম্বর কার্ডিফ সাউথ ও পেনার্থ আসনের উপনির্বাচনে বর্তমান জোট সরকারের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটের দলীয় প্রার্থী হিসেবে লড়বেন বাবলিন মল্লিক। পুলিশ কমিশনার হিসেবে যোগ দিতে লেবারদলীয় বর্তমান এমপি এলানা মাইকেল পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। প্রধান বিরোধী দল লেবার দলের প্রার্থীদের একচ্ছত্র আধিপত্যে অর্ধশতাব্দী ধরে আসনটি তাদের দখলে। শক্ত লড়াইয়ের পূর্বাভাস দিয়ে মাঠে নেমেছেন বাবলিন।
নির্বাচনের জন্য নিজের প্রস্তুতি নিয়ে প্রথম আলো ডটকমকে চিকিত্সক বাবলিন মল্লিক বলেন, ‘জোট সরকারের শরিক দল লিবারেল ডেমোক্র্যাট থেকে কার্ডিফ সাউথ ও পেনার্থ আসনে এমপি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া অনেক সম্মানের। ৫০ বছর ধরে লেবারদলীয় এমপিদের কাছে থাকা আসনটি ছিনিয়ে নেওয়া সহজ নয়।’ স্থানীয় বিশাল জনগোষ্ঠীর ভালোবাসায় তিনি খুবই আশাবাদী বলে জানান বাবলিন। তিনি বলেন, তাঁর পরিবার, নির্বাচনী আসনের বাঙালিরা দলমত-নির্বিশেষে তাঁর পাশে দাঁড়িয়েছেন, এটি তাঁদের বড় ভরসা।
নির্বাচনী বৈতরণী পার হতে পারলে চিকিত্সক বাবলিন মল্লিক হবেন যুক্তরাজ্যের পার্লামেন্টে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য। তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছা, দেশের মাটিতে গিয়ে কাজ করব। মানুষের দৃষ্টিশক্তি নিয়ে ব্র্যাকের “ভিশন বাংলাদেশ” কার্যক্রমে শুরু থেকেই জড়িত আমি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহযোগিতা করতে কিছুদিন পরিবার নিয়ে দেশে ছিলাম।’ বাবলিন বলেন, দেশের জন্য তাঁর মন পোড়ে।
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাট দলের প্রধান নিক ক্লেগ ব্যাপক নির্বাচনী প্রচারণায় নেমেছেন বাবলিনের পক্ষে। জনসংযোগে নিক ক্লেগ বলেছেন, ‘আমরা প্রার্থী নির্বাচন করতে ভুল করিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন বাবলিন। ৫০ বছর ধরে লেবার দলের প্রার্থীরা ওই আসনে নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু তাঁরা মানুষের জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। বাবলিনের ওপর স্থানীয় জনগণের আস্থা রয়েছে। আশা করি, তারই বহিঃপ্রকাশ ঘটবে আগামী নির্বাচনে।’
বাবলিনের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কচুয়া গ্রামে। বাবলিন ছয় বছর বয়সে যুক্তরাজ্যে যান। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমেস্ট্রিতে স্নাতক শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে ভিশন বায়োসায়েন্স বিষয়ে চোখের গ্লুকোমা রোগ নিয়ে গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। পেশায় গবেষক এই নারী স্থানীয় বাঙালি ছেলেমেয়েদের জন্য ‘শিকড়’ কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। তা ছাড়া নারীদের উন্নয়নে তিনি উইমেন কানেক্ট ফাস্ট, উইমেন ইন অ্যাকশন, উইমেন মেকিং এ ডিফ্রেন্স প্রভৃতি সংগঠনের সঙ্গে কাজ করছেন।


সুত্র
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×