অ্যাডা লাভলেস (১৮১৫-১৮৫২) চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের প্রথম প্রোগ্রামার। তাঁকেই বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ধরা হয়। কম্পিউটারের বিবর্তনের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান স্মরণ করেই গুগল আজ একটি বিশেষ ডুডল তৈরি করেছে।
এক খবরে টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, চার্লস ব্যাবেজের নকশা করা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রামার হিসেবে পরিচিতি ছাড়াও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ইতালির বিখ্যাত গণিতবিদ লুইগি মেনাবেরা’র অ্যালগরিদম অনুবাদ করেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস।
ক্যানসারে আক্রান্ত হয়ে ১৮৫২ সালের ২৭ নভেম্বর মারা যান তিনি।
গুগল ডুডলে দেখা যাচ্ছে অ্যাডা’র কম্পিউটার নোট তৈরির পর থেকে কীভাবে সময়ের ব্যবধানে আধুনিক কম্পিউটার ও ল্যাপটপ এসেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


