মাশরাফি- এক দূর্ধর্ষ যোদ্ধার প্রতিচ্ছবি
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এক নদীর পাশের পার্কের রাস্তা ধরে ভোরে দৌড়াচ্ছিলাম। ভোর বলতে সুবেহ সাদিকের সময়ে। হঠাৎ পেছন থেকে ঠকঠক এক অস্বাভাবিক শব্দে পেছনে ফিরে তাকালাম। অবাক বিস্ময়ে দেখলাম এক তরুন, যার একটি পা কাঠের, দৌড়াচ্ছে এবং আমি তাকিয়ে থাকতে থাকতে আমাকে অতিক্রম করে চলে গেলো। সেদিন আমি অত্যন্ত দৃঢ়ভাবে জানলাম মানুষের জন্য কোন কিছুই অসম্ভব নয়।
মাশরাফি- সাত সাতটিবার চিকিৎসকের কাঁচির নীচে যাকে শুতে হয়েছে, এখনো যাকে সকালে হাঁটু ভাঁজ করতে পরিশ্রম করতে হয়, এখনো যে নিজে সিরিন্জ্ঞ দিয়ে নিজের হাঁটুতে জমে থাকা পানি বের করে, সে এখনো লড়াই ছেড়ে দেয়নি। হাসপাতালে শুয়ে থাকা ছোট্ট ছেলেটির মুখ তাকে যুদ্ধক্ষেত্রে বিচলিত করতে পারে নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে দল পরিচালনা করেছে, তবুও বোলিং এ কোন ছাড় দেয়নি।
এই দূর্ধর্ষ যোদ্ধা যদি অসাধারন একটা জয়কে মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ না করে তাহলে কে করবে?

সৌম্য আর শক্তির এক অসাধারন প্রতীক আমাদের মাশরাফি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।
পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে...
...বাকিটুকু পড়ুন
কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর...
...বাকিটুকু পড়ুন
বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে...
...বাকিটুকু পড়ুন
আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?
আপনাদের বিএনপি-...
...বাকিটুকু পড়ুন