somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঁচে যাওয়া বাংলাদেশ আর্মি

২৬ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা দেশের আর্মিদের বলা হয় দেশ রক্ষা কবজ,গোটা দেশের অব্যবস্থাপনা থেকে শুরু করে বহিরাগত দুশমনদের আতংকের নাম। ছোটবেলা থেকে এই ধারণা নিয়ে কয়েকটা জেনারেশন বড় হয়ে উঠলেও সেই জেনারেশনের কোন উপকারেই আসলোনা এই বাংলাদেশ আর্মি নামক টিকটক পার্টি।

বিভিন্ন দেশের আনাচেকানাচে থেকে লোকাল ফুড রিভিউ,কংগোর স্ট্রিট সাইডে পাঙ্গাস মাছের দাম কত,লইট্ট্যা মাছের দাম কত,কাকে কাকে বাংলা ভাষা শিখিয়েছে,জাতীয় সঙ্গীত শিখিয়েছে,টিকটকে নাচ গান,হ্যালো গাইজ ভিডিও ভ্লগিং। এইভাবেই চলছে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ প্রশাসনিক বাহিনী আমাদের গৌরবের বাংলাদেশ আর্মি।

গত ষোলো বছরে এই আর্মিদের অবদান কি এই রাষ্ট্রের জন্য? এই জাতির জন্য? এই জনগনের জন্য? কিছুইনা,নাথিং!

শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। শান্তি মিশন থেকে মোটা অংকের অর্থের লোভে আর্মিতে জয়েন করা,উচ্চ বেতন রাষ্ট্র থেকে নেওয়া,রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের মধ্যে রাতের ব্যালট বক্স পাহারা দেওয়া,দিনের বেলায় ছাত্রলীগকে ভোটকেন্দ্রে সহায়তা করা,ডেইলি হিসেবে বেতন। রাষ্ট্রের ক্লান্তিলগ্নে যখন এদেরকে এই দেশের ছাত্রসমাজের প্রয়োজন,সাধারণ মানুষের প্রয়োজন,রাষ্ট্রের প্রয়োজন,এই লাল সবুজ পাতাকার প্রয়োজন তখনই চুপ থাকার জন্য ও টাকা খাওয়া,শুধু টাকা খাওয়া নয়,এই রাষ্ট্রের গনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনমনে আতংক সৃষ্টি করে স্বৈরাচার কে পাহারা দেয়া ছাড়া এদের আর কাজ টা কি?

পিলখানাতে নাকি দেশপ্রেমিক আর্মিদের মেরে ফেলা হয়,এই এত এত বছরে কি আর্মিতে একটা দেশপ্রেমিক,ন্যায়ের জন্য,দেশের জন্য,ছাত্রসমাজের জন্য ঘুরে দাড়ানোর মত কোন সিপাহি ও নাই??? লজ্জা আসলে আমাদেরই!

আকাশ পথে জ্বালানি খরচ করে রাষ্ট্রের আকাশে আতংক সৃষ্টি করা এই কথিত মহান আর্মিরা এই রাষ্ট্রের মানুষের বেতনের টাকায় চলে,শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে দেন না,ইন্ডিয়া থেকেও এনে দেন না। এই যে সরকারি কোয়ার্টারগুলোতে থাকেন,এই যে এত এত উচ্চবিলাসি জীবন ব্যবস্থা আপনাদের পরিবারের,আপনাদের সন্তানদের,আপনাদের সন্তানরা বিদেশে পড়ে,কোন কাজ করেনা,ভেবেছেন আমরা জানিনা বিদেশের পড়ালেখার খরচ কেমন? এইগুলা আসে কোথা থেকে? আপনারা তো দূর্নীতি ও করেন না তাইনা,আপনাদের বেতন ও তো কারো ৫ লক্ষ টাকার বেশি হওয়ার কথা না(ধরেই নিলাম)

অথচ রাষ্ট্রের এই সময়ে এসেও আপনাদের সামনে পুলিশ,র‍্যাব ও ছাত্রলীগ মানুষের বাসায় বাসায়,বাড়িতে বাড়িতে গিয়ে গণ গ্রেপ্তার চালাচ্ছে,অথচ রাষ্ট্রে কারফিউ চলাকালীন কোন মানুষ নিজ বাসা থেকে গ্রেপ্তার হলে সেই দায়ভার সেনাবাহিনীরই। অথচ এই কথিত দেশপ্রেমিক বাহিনী আজকে পুলিশ ছাত্রলীগ আর র‍্যাবের গোলামের পরিণত হয়েছে। স্বৈরাচারের গদি পাহারা দেয়ার জন্য এরা আজকে মরিয়া হয়ে উঠেছে। এরা এই বিবেক,এই রক্ত,এই মস্তিষ্ক নিয়ে স্ত্রীর সঙ্গে কিভাবে ঘুমাতে যান? সন্তানদের কিভাবে বুকে টেনে নেন? এরা কি সন্তানহীন? বাবা মা হীন? স্ত্রী হীন?

এই জাতির সাথে,স্বাধীন রাষ্ট্রের সাথে,লাল সবুজের পতাকার সাথে এই উর্বর তারুণ্যের সাথে,এই মেধাবীদের লাশের সাথে,পরিবর্তনের লাশের সঙ্গে,লাল সবুজের কফিনের সঙ্গে যে বেঈমানী টা করতেছেন না এইসব ও একদিন ফিরে আসবে এভাবেই কোন যুবকের বক্ষ বিদ্ধ গুলির আওয়াজে,গুলির পর গুলি খাওয়ার পরেও ঘুরে দাড়ানোর চেষ্টায় দু হাত তুলে বুক পেতে দেওয়া তরুণদের হাত ধরে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৫
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×