আপনি পাকিস্তানীদের ঘৃণা করেন, জাত
শত্রু বলেন, জন্ম শত্রু বলেন । তাদের
নাম শুনলে একদলা থুঃ ফেলান । ঘৃণায়
আপনার ভুরু কুচকে যায়, রাগে আপনার
রক্ত গরম হয়ে যায় । আপনার
চোখে ভেসে ওঠে সেই বিভত্ষ দৃশ্যগুলো,
২লাখ মা বোনের ধর্ষিতা মুখ, ৩০ লাখ
শহীদের রক্ত নদী । আমি জানি।
আমারো এমনটাই হয়।
মনে রাখবেন পাহাড়ী ভূমিতে জন্ম
নেয়া আজকের শিশু একদিন আপনার
দিকে আঙ্গুল তুলে বাঙ্গালী বলবে ।
তাদের কাছে বাঙ্গালী হবে "খানকির
পোলা"র সমার্থক ।
তারা বলবে বাঙ্গালীরা ধর্ষক
তারা খুনী । বাঙ্গালী নাম
নিয়ে তারাও একদিন
থুঃ ফেলবে বা এখনও ফেলে।
কেমন লাগবে আপনার ? বা আপনার এখন
কেমন লাগছে বাঙ্গালীরা ?
অনুভুতি কি ? আমার লজ্জ্বা হচ্ছে । স্রেফ
লজ্জ্বায় নুয়ে গেছে আমার মাথা।
এটা তো আমার সেই সোনার বাংলা না !!
থেকে যাওয়া শ্বাপদ আর তাদের
শাবকদের থাবায় আজ আবার
বাংলা আবার ক্ষত বিক্ষত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




