মনে হচ্ছে দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর দরকার নেই। বিরোধী দলের সহিংসতা ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগই যথেষ্ঠ। যারা বিশ্বজিতের মতো নিরাপরাধী পথচারীকে নৃশংসভাবে হত্যা করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাদ দিয়ে এভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ছাত্রলীগ-যুবলীগকে বেতন দেওয়া হোক
............ Khalil Rahman
রাজনৈতিক প্রতিহিংসায় আর কত বিশ্বজিতকে হারাব? ধিক কলুষিত রাজনীতির দুর্জন রাজনীতিকদের ...তোমাদের কখনো ক্ষমা করবে না বিশ্বজিতরা... এ দেশের আমজনতা ... Anindya Tito
Kamol Rudra
হায় আমার দেশ! শাদা জামাটি লাল হল ভাইয়ের .... ভাই আমার হারিয়ে গেল . কেন
বিশ্বজিৎ হত্যাকান্ড ধারনাকে অতিক্রম করা বর্বরতা! বাংলাদেশের বর্বরতম দল হিসাবে আমরা জামায়াত-শিবিরকে জানি-চিনি। ছাত্রলীগের নামে যারা জামায়াত-শিবিরের সঙ্গে নৃশংসতায় প্রতিযোগিতা করেছে তাদের নিন্দা-ঘৃণা করুন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আক্রমণকারীদের ছাত্রলীগ চিনে বিশ্বজিৎ চিৎকার করে বলছিলেন, আমি হিন্দু! হায়রে বাংলাদেশের অভাগা ধর্মীয় সংখ্যালঘুর দল! নানা কারনে যে দলটিকে তারা নির্ভর-আশ্রয় মনে করে, সে দলটিরই একদল সন্ত্রাসীর হাতে বিশ্বজিৎকে প্রাণ দিতে হলো!! এমন একটি নৃশংস খুনের পর বিশ্বজিৎকে কর্মী দাবি করে লাশের মালিকানা চেয়েছে বিএনপি! ভাবখানা এমন এই বিশ্বজিৎরাতো মরবে আমাদের কাছে, সেটিই কেন হয়েছে ছাত্রলীগের গ্রাস!!! এমন নোংরা জংলী রাজনীতির দেশ' আমার না। এমন একটি দেশের জন্য ৩০ লাখ শহীদ প্রাণ দেয়নি।
Fazlul Bari
বিশ্বজিৎকে সবাই পেটাচ্ছে।এক সময় তাকে দোতালায়
নেওয়া হলো। পেটানো চলছেই। হঠাৎ সাদাশার্ট
পরিহিত একজন চা-
পাতি নিয়ে ওকে করিডরে নিয়ে গিয়ে কোপাতে লাগলো।
রক্তে বিশ্বজিতের শার্ট লাল হয়ে গেল।
চাপাতি হাতের যুবক তার কর্মসম্পাদন
করে বিশ্বজিৎকে অন্যদেরকাছে ফেলে আসলো, তার
কাজ শেষ। বাকিরা চূড়ান্তভাবে মৃত্যুর
কোলে ফেলে দেওয়া পর্যন্ত পেটাতেইলাগলো।
বেচারা বিশ্বজিৎএর মনে হয় কৈ মাছের প্রাণ
মরতেই চায় না। বাকি কাজটুকু সম্পাদন
করলো ডাক্তার;
তিনি পুলিশেরভয়ে চিকিৎসা দিতে অপারগতা জানালেন।
মঙ্গলবার ও হরতাল। আমাকে অফিসে যেতে হবে।
পথচারী আমিও হবো। মিছিলের মাঝে পড়বো। ককটেল
ফুটবে। ভয়ে দৌড়দিবো। তখন ছাত্রলীগ বা ছাত্রদল
বা ছাত্র শিবির অন্য পক্ষের
মনে করে আমাকেওএভাবে চাপাতি দিয়েকুপিয়েলাশ
বানাবে।
২০ টা টিভি চ্যানেলের ৪০ জনকর্মী,২০ টা নিউজ
এজেন্সির৪০ জন সাংবাদিক, অসংখ্য পুলিশ, অসংখ্য
জনতা আমার মৃত্যুবরণ দৃশ্য দেখবে, ভিডিও করবে। ১০
টা চাপাতি ধারী পশুর বিরুদ্ধে ১০০ জন মানুষ
দাঁড়াবে না। তারা ভিডিওকরবে-হত্যা নিয়ে নিজস্ব
প্রতিষ্ঠানের কাটতিবাড়াবে। আমারমত অধমের মৃত্যুর
মূল্য
বেড়ে যাবে বহুগুণ।
ভিডিওতে স্পষ্ট দেখা যাবে কে কে পিটিয়েছে তবু
কোন মামলা হবে না। বিচার হবে না। এক অদ্ভুত
সময়ে বেঁচে আছি, যেখানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু
মুহূর্তের ব্যাপার মাত্র।
বাংলাদেশের কাছে নিরাপদ, স্বাভাবিক মৃত্যুর
নিশ্চয়তা চাই। আর কিছু চাই না আপাতত
'হিন্দু আমি,বি,এন পি নই দেখুন না হয় প্যান্ট খুলে-
জন্ম থেকেই আওয়ামী লীগ,আর কিছু নেই তিনকূলে
নৌকা দেখেই ভোট দিয়ে যাই,কে দাঁড়ালো ভাবি না-'
রামদা হাতে বলল ওরা, তবুও পার পাবি না।
বিশ্বজিতের এই আবেদন,বেঁচে থাকার আকুতি
জল্লাদদের কঠিন হৃদয় না,গলেনি এক সূতি
মারলো ওকে খুঁচে খুঁচে কী নিদারুণ দৃশ্য
এ ঘটনা টিভিতে আজ দেখলো পুরো বিশ্ব।
পাশেই ছিল পুলিশপুতুল, দেখলো ওরা হা করে
ভাবলো ওরা, কেউ কখনও পাগলা কুকুর ঘা করে?
---------জুলফিকার শাহাদা
বিশ্বজিৎ দোষ করেছিলো
ঈশান আরেফিন
দোষ করেছিলে তুমি বিশ্বজিৎ
খেঁটে খাওয়া মানুষ তুমি,
মাথার ঘাম পায়ে ফেলে কাজ কর ,
সেই ঘামের দামে দেশ চলে-
এ কি তোমার দোষ নয়?
দোষ করেছিলে তুমি বিশ্বজিৎ
হায়নার দলে যোগ দাওনি,
ক্ষমতা হাতাতে কর নি সংঘাত,
নিরীহ হয়ে বাচতে চেয়েছিলে -
এ কি তোমার দোষ নয়?
দোষ করেছিলে তুমি বিশ্বজিৎ
তাইতো আমারা দেখেছি তোমায় রক্তাক্ত হতে,
তোমার রক্তে ভেজা বাঁচার আকুতি,
আমাদের ছোঁয়নি ।
এ দেশে জন্মেছিলে তুমি -
এ কি তোমার দোষ নয়?
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।