যদি কেউ চলে যায়
কষ্ট পাথর বুকে থাকে।
যদি চলে যাওয়া বুঝা যায়
অনেক দিন দেখা যায়।
তাহলে কিছুটা মানিয়ে নিলে
এমনি পৃথিবীর নিয়ম ভেবে
যাওয়া আসা থাকবে মনে করে
বুকে চাপা কষ্ট পাথর সরে যায়।
তারপর থেকে স্মৃতিগুলি
খুব কমই মনে পড়ে।
সুখ দুঃখ হতাশা কাজের ব্যস্ততা
ভুলিয়ে দিতে থাকে মানুষটাকে।
প্রায় সময়ই মনে থাকেনা
মানুষটি পৃথিবীতে ছিল।
মা বাবার কথা মনে করে
এমনি বর্ণনা করছিল আক্কাস কাকা।
দুই বছর মায়ের অসুখ ছিল
হাটতে পারতনা।
সবার কাজে সহায়তার চেষ্টা করত
বিছানায় শুয়ে কাটাত বেশিরভাগ সময়।
মৃত্যুর ছয় মাস আগে থেকেই
বোঝা যেত মৃত্যুর সময় ঘনিয়ে আসছে।
এক রৌদ্রউজ্জল দুপুরে
মা, পৃথিবীর সব মায়া ত্যাগ করল।
কিন্তু বাবার চলে যাওয়াটা
হঠাৎ করে ছিল।
কর্ম ব্যস্ত দিন শেষে
সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে
যখন পাখিরা বাসায় ফিরে
কুনো ব্যাঙগুলো ঘর থেকে বের হয়।
বাবা, এমনি সময়
আক্কাস বলে ঘরে গিয়ে শুয়ে বলল
বাবা দোয়া করি ভাল থাকিস
তোমাদের কারও প্রতি
কোন রকম কষ্ট বা রাগ নেই
এখানেই বাবা থেমে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




