somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইনে দাঁড়ানো নিয়ে কিছু কথা

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বিভিন্ন প্রয়োজনে লাইনে দাঁড়াতে হয়। কখনো লাইনে দাঁড়িয়ে বিড়ম্বনায় পড়ি। লাইনের মধ্যে অন্য লোক ডুকে। অথবা, পরিচিত থাকার কারনে লাইনে না দাঁড়িয়ে কাজ শেষ করে। আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। কোন সময় বিড়ম্বনার অন্ত নেই। অনেক অজুহাত দিয়ে মানুষ আগে কাজ শেষ করতে চায়। লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি হয়। এছাড়া তিক্ত ঘটনা সবারই কম বেশি আছে।

আজ ব্যাংক-এ ডি.পি.এস-এর টাকা জমা দিতে গিয়ে স্বস্তি পেলাম। সেখানে দুপুর এর পরে যাই। স্কুল-এর একজন শিককে দেখতে পাই। তাঁর পাশে একজন দাঁড়ানো। আর একজন টাকা জমা দিচ্ছেন। আমরা মোট চারজন। সবাই পুরুষ মানুষ। স্যার-এর আগের ব্যক্তির টাকা জমা দেওয়ার সময়-আর একজন পুরুষ লোক উপস্থিত হলেন। বয়স সম্ভবত ২৮ থেকে ৩২ এর মধ্যে হবে। গায়ের রং ফর্সা, লম্বা গড়নের এবং স্বাস্থ্য ভাল। একজন বাচ্চা ছেলে কোলে নিয়ে আসছেন। আমাদের পাশে এসে বাচ্চাকে কোল থেকে নামিয়ে দিলেন। লোকটির কোলে উঠার জন্য বাচ্চা আবদার করে। তিনি বাচ্চাকে আবার কোলে তুলে নিলেন।

স্যার এর টাকা জমা দেওয়ার পর-আমার পরে আসা লোকটি-আমাকে টাকা জমা দেওয়ার জন্য বললেন। আমার কাছে অবাক মনে হয়েছে। আমি বললাম, সমস্যা নেই-আপনি আগে জমা দেন। তখন লোকটি বলেন-আপনি আগে আসছেন, আপনি আগে যান। তারপর আমি জমা দিব। আমি আবার বললাম, আমার কোন সমস্যা নেই-আপনি আগে জমা দেন। তারপরও লোকটি বলেন- না, আপনি জমা দেন। এরপর ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে টাকা জমা দেওয়ার জন্য বই ক্যাশিয়ারের কাছে দেই। তখন আমাকে দেখিয়ে ভদ্র লোকটি বলেন- উনার টাকা জমা দেওয়া হলে-আমার টাকা এখান থেকে নিয়েন। আমার সামনে বই এবং টাকা রেখে পিছনে গেলেন। হয়ত বাচ্চার কোন কাজে। আমি দেখলাম, উনি চার হাজার টাকা প্রতি মাসে জমা দেন। আমার সামনে বই এবং টাকা রেখে যেতে উনি কোন রকম অস্বস্তি বোধ করেননি। আমার চারটা বই দেখে টাকা দিতে বলেন। আমি টাকা দেওয়ার পর ক্যাশিয়ার টাকা হিসাব করার পর ঐ লোকের বই এবং টাকা নিয়ে উনার কাছে রাখলেন। তারপর ক্যাশিয়ার সিলমোহর, স্বার ও বাকি কাজ শেষ করে আমাকে বইগুলো ফেরত দেন। তখনও ঐ ভদ্রলোকের দেখা পাইনি।

এই পর্যন্ত যত জায়গায় লাইনে দাঁড়িয়েছি, এইভাবে কেউ বলেনি-আপনি আগে আসছেন,আগে যান। বিদ্যুৎ বিল, বাণিজ্য মেলা, কলেজ এর বেতন দেওয়ার জন্য হোক অথবা অন্য যত জায়গায় লাইনে দাঁড়িয়েছি-উনার মত বিনয়ী হয়ে কেউ আগে যাওয়ার জন্য বলেনি। অনেক ভাল লেগেছে। তাঁর জন্য অনেক শুভ কামনা রইল। তিনি যেন সুস্থ থাকেন। তিনি শান্তিতে জীবন-যাপন করুন। আমিন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×