somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

IELTS আসলেই কেন করবেন??

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই একটি কাহিনী বলি । কয়েকদিন আগের ঘটনা । আমার মেঝ মামা দীর্ঘ ১৬ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন । স্বভাবতই উনার কাছে এখন বাংলাদেশের সব কিছুই নতুনের মতন । তাই পরশুদিন আমি মামাকে ঘুরতে বেরুলাম । তখন মামার সাথে এক কথা দুই কথায় আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আগেকার সময়ের অবস্থা নিয়ে আলোচনা করছিলাম । সত্যি বলতে তখন আমি কিছুটা হলেও IELTS কোর্সটার গুরুত্ব অনুধাবন করছিলাম ।

মামা তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে বাহিরের দেশে বাংলাদেশীরা শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার কারনে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে । এমন অনেক ঘটনা আছে যে, একটা চাকরির জন্য পুরোপুরি যোগ্য হয়েও শুধুমাত্র ইংরেজিতে ঠিকমত কথা বলতে না পারায় চাকরিটা হয়নি । কিন্তু সেখানে IELTS করা থাকলে বাইরের দেশে এসব ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেড়ে যায় । আর আমরা সবাই এখন মোটামুটি জানি বাইরের দেশ যেমন, UK, USA, Australia, New-Zealand, Canada – এ পড়াশুনা বা ক্যারিয়ার গড়তে যেতে হলে IELTS পরীক্ষা দিতেই হবে ।

IELTS নিয়ে অনেকের মাঝেই অনেক ভুল ধারণা থাকে । যেমন অনেকে মনে করেন IELTS করা থাকলে বিদেশে পড়তে যেতে খরচ কম পড়বে ইত্যাদি ইত্যাদি । কিন্তু আসলে এমন কিছুই না । IELTS এর একটি ভালো স্কোর আপনাকে ভিসা পাইয়ে দিতে এবং ঐসব দেশে গ্রহনযোগ্যতা বাড়াতে সাহায্য করবে শুধু । বলে নেয়া ভালো, IELTS এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় আপনি বাহিরের দেশে যেয়ে দৈনন্দিন কাজকারবার ঠিক মত সম্পন্ন করতে পারবেন কিনা । পড়াশুনার ক্ষেত্রে যেমন নোট কালেক্ট করা, ইংরেজি ভাষায় লেকচার বুঝতে পারা, ইংরেজিতে কথোপকথন করতে পারেন কিনা এগুলো IELTS এর মাধ্যমে যাচাই করে নেয়া হয় ।

IELTS একটি সার্টিফিকেট কোর্স এবং এখানে ইংরেজি ভাষায় আপনার Writing, Reading, Listening এবং Speaking – এ পারদর্শিতা মাপা হয় এবং সে অনুযায়ী নাম্বার দেয়া হয় । IELTS স্কোরিং করা হয় ১ – ৯ এর মধ্যে এবং এই পরীক্ষা দেয়ার আগেই আপনাকে আপনার টার্গেট ঠিক করতে হবে । সাধারণত ৬.৫ থেকে ৭.৫ কে ভালো স্কোর ধরা হয় । আর একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে আপনার IELTS স্কোর অন্তত ৬.৫ – ৭ থাকতেই হবে ।

এখন আপনি কি শুধু দেশের বাইরে যাবার জন্যই IELTS করবেন?? কখনোই না । IELTS স্কোর ইংরেজি ভাষায় আপনার দক্ষতার মাপকাঠির মতন । তাই আপনি যদি ইংরেজি ভাষায় দুর্বল হয়ে থাকেন, তাহলে IELTS এর মাধ্যমে এই দুর্বলতা কাঁটিয়ে উঠতে পারেন । আর ইংরেজি নিয়ে আমাদের দুর্বলতা অস্বাভাবিক কোন বিষয় না। কেননা ছোটবেলা থেকেই আমাদের ইংরেজি নিয়ে অনীহা কাজ করে । কিন্তু IELTS পরীক্ষার প্রস্তুতি হিসেবে আপনি চাইলে এখন ই নিজেকে বদলে দিতে পারেন । আপনি যদি নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন তাহলে তো খুবই ভালো । তবে আপনি চাইলে সাইফুরস, মেন্টরস, উইংস, ব্রিটিশ কাউন্সিলে প্রশিক্ষণ কোর্স ও করতে পারেন ।

ইংরেজিতে পারদর্শিতা এখনকার যুগে স্মার্টনেস হিসেবে ধরা হয় । IELTS নিয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকলে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে সকল প্রকারের তথ্য পাবেন ।

গুগল থেকে আমি কিছু Resource পেয়েছি, আশা করি আপনার কাজে লাগবে ।

Ielts Test Drive
Take Ielts
British Council: LearnEnglish
IELTS Word Power
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×