প্রজন্মের থার্টি ফার্স্ট উদযাপন
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোহান সারা বিকাল বন্ধুদের সাথে কাটিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছে । বন্ধুদের সাথে আড্ডায় একটাই বিষয়বস্তু ছিল 'থার্টি ফার্স্ট নাইট' কিভাবে সেলিব্রেট করবে । বাসায় এসে ফেসবুকে লগইন করল । রোহান ফেসবুকে ভারতকে ভালই পঁচায় । প্রতিদিন ভারতকে পঁচিয়ে স্ট্যাটাস দেয় । আজকে স্ট্যাটাস দিল 'হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা । এসো সবাই নতুন বছরে প্রতিজ্ঞা করি দেশকে ভারতীয় সংস্কৃতি থেকে মুক্ত করবই । 'স্ট্যাটাস দেবার সাথে সাথে লাইক পড়া শুরু হল ,কিছুক্ষণের মধ্যে ১৫০টির উপরে লাইক চলে আসল সেই সাথে ভারতকে পঁচিয়ে প্রচুর কমেন্ট পড়ছে ফ্রেন্ডদের । রোহান আত্মতৃপ্তির হাসি হাসল ,যাক তার স্ট্যাটাসে এখন সেলিব্রেটিদের মত লাইক পড়ে । ইদানিং সে নিজেকে ফেসবুক সেলিব্রেটি ভাবতে শুরু করেছে । রাতে খাওয়া শেষ করে বাবা-মাকে বলল রাতে বাইরে থাকবে বন্ধুদের সাথে । ছেলে এবছর পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে ,তাই তাঁরা ছেলেকে বাহিরে থাকার অনুমতি দিলেন । তবে বলে দিলেন যাতে ঠান্ডা না লাগায় ।রোহান তো মহাখুশি ,১১টার দিকে চলে গেল পাড়ার ক্লাবে ,তাদের থার্টি ফাস্ট নাইটের পার্টি এখানেই হবে । ডিজে এসে গিয়েছে ,বন্ধুরাও প্রস্তুত পার্টির জন্য । রাত বারোটা বাজার সাথে সাথে বাজি ফুটিয়ে তারা কিছুক্ষণ উল্লাস করল । এরপর শুরু হল ডিজে ।ডিজের তালে তালে সবাই নাচতে শুরু করল । সারারাত চলল ডিজে । পরদিন ক্লান্ত শরীরে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ল । ঘুমানোর আগে স্ট্যাটাস দিল 'HAD A GREAT THIRTY 1ST NIGHT '
N.B.ডিজের প্রতিটি গান ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার জনপ্রিয় গান ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন