অনুকাব্য ঃ আত্মানং বিদ্ধি (১২/১২/১২)
আপামর নিরবতা নিছিদ্র নির্বাসনে, নিরালায় অপেক্ষমান আমার তরে ;
খুজে ফিরি নীল্কান্তমনি, নির্দ্বিধায় চন্দ্রলোকের পরে ;
খেলাঘর আজ শুন্য পরে , স্বপ্নহীন বালুচরে ।
আমি শুধু আমায় জানি,
আমার স্বপ্ন, আমার গ্লানি,জীবন পথে একলা টানি ;
তবুও কেন ?
ব্যর্থ ওরা,ক্লান্ত ওরা,খুজে বিশ্রাম আমারই ঘরে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

