প্রথম দাবী ঃ তিনি তার আত্মপরিচয় সম্পর্কে সচেতন হবেন। কথায় আছে যে নিজেকে চিনে সে সৃষ্টাকেও চিনে তাই নিজের আত্মপরিচয় সম্পর্কে তিনি সর্বোচ্চ ধারণার অধিকারী হবেন। তিনি হবেন একজন ইনসানে কামেল।
দ্বিতীয় দাবী ঃ জ্ঞান বিজ্ঞানের নির্ভূল উৎস আল কোরআনের সাথে গভীর সম্পর্ক থাকতে হবে,তার সবচেয়ে প্রিয় হবে আল কোরআন,সকল সমস্যার সমাধান তিনিই আল কোরআনেরই খুঁজবেন।
তৃতীয় দাবী ঃ তিনি তার জীবনের লক্ষ্য স্থির করবেন। তার জীবনের প্রধান লক্ষ্য হবে মুসলিম উম্মাহর হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য তৎপর থাকা এবং পৃখিবীতে একজন যোগ্য মহামানব হয়ে আলাহর সন্তুষ্টি অর্জন করা।
চতুর্থ দাবী ঃ তিনি উত্তম চরিত্র গঠনের জন্য সদা তৎপর থাকবেন। তিনিই হবেন সারা পৃথিবীর জন্য সর্বোত্তম চারিত্রিক মডেল
পঞ্চম দাবী ঃ তিনি সময়ের সুপরিকল্পিত ব্যবহার করবেন।
ষষ্ঠ দাবী ঃ তিনি অবশ্যই নামাযী হবেন।
সপ্তম দাবী ঃ তিনি তার যোগ্যতা প্রতিভা যা আছে সবই দ্বীন প্রতিষ্টার জন্য ব্যয় করবেন।
অস্টম দাবী ঃ তিনি তার পিতা-মাতার সাথে সদ্ব্যব্যবহার করবেন।
নবম দাবী ঃ তিনি ইসলাম ও মুসলিম কালচার চর্চায় অভ্যস্ত থাকবেন। তিনি হবেন ইসলামের মূর্তপ্রতিক।
দশম দাবী ঃ তিনি সব সময় আখেরাতের চিন্তা-চেতনায় বিভোর থাকবেন। আসুন হে যুব ভাইয়েরা উপরোক্ত দশটি দাবী পুরণ করে নিজেকে সত্যিকারের মুসলিম হিসাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের মুসলিম হওয়ার তাওফিক দান করুন আমীণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



