ইউসুফ (২৫) চট্টগ্রাম শহরে ব্যাচেলর ভাড়া থাকে। একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করে। সারা দিন ব্যস্ততার পর যখন বাসায় ফিরে তখন ুধার জ্বালায় পেটটা চোঁ চোঁ করে। কবি সুকান্তের ভাষায় “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জ্বলসানো রুটি”। কান্তি শেষে একটু বিশ্রামের সুযোগ নেই। অফিস থেকে ফেরার পথেই বাজার করতে হয়। বর্তমান আগুন মূল্যের বাজারে স্বল্প আয়ের মানুষদের বাজার করতে যাওয়াও মুশকিল। বাজারে প্রতিদিন তরিতরকারীর দাম নিয়ে ঝগড়া করতে হয়। আজকে এক দাম,কালকে আরেক দাম,এভাবে যেন এক শ্রেণীর অশুভ ব্যবসায়ীরা বাজারের দামকে চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে দিচ্ছে। ঝগড়া বিবাদের পরে সামান্য বাজার নিয়ে বাসায় ফেরে ইউসুপ। বাসার এসে দেখে বিদ্যুৎ নেই। গরমে রুমের ভেতরে বসাটাও দায়। তরি-তরকারী ধুঁয়ে যখন স্টপে রান্না-বান্না করতে যাবেন,তখন দেখেন স্টপে কেরোসিন নেই। ক্ষুধা ও কান্তিতে তখন কাঁদতে ইচ্ছে করে। কিন্তু উপায় নেই রান্না-বান্না করে দু’মুঠো ভাত তো খেতেই হবে। তাই কান্ত শরীরে কেরোসিনের জন্য বের হয় ইউসুপ। কান্তি ও ক্ষুধায় পা সামনে এগুতে চায় না। অনেক কষ্টে কেরোসিন এনে ভাত পাক করতে চুলার উপর দেয়,কিন্তু সময় চলে যায় ভাত পাক হচ্ছেই না । টানা দেড় ঘন্টা পর ভাত পাক হলেও দেখো গেল ভাত গুলো চাল হয়ে পড়েছে । ক্ষুধার জ্বালায় তখন সব ভেঙ্গে ফেলতে ইচ্ছে করে। কিন্তু না জীবন তো চালাতে হবে। অসহায় মা-বাবা,ভাই-বোনেরা তাকিয়ে আছে তার দিকে,তখন অন্তরে ভেসে উঠে মায়ের সেই করুণ মুখের ছবি। তখন সব দুঃখ চলে যায়। আরো একটু সময় নিয়ে ভাত গুলো ভালোভাবে সিদ্ধ করে নেন। এরপর তরকারি পাকের পালা। তরকারী পাক করতেও অনেক সময় লেগে যায়। এদিকে ক্ষুধা ও কান্তিতে চোখ ভরে ঘুম চলে আসে। ঘুমের ঘোরে তরকারীতে লবণ একটু বেশি দেওয়াতে পানিও দিতে হলো বেশি। এতে তরকারীর আসল স্বাদটাও রইল না। তখন রাগে ও কান্তিতে পেটের ক্ষুধা পেটেই মিটে যায়। এভাবে কাটে ইউসুফদের জীবন। এ অবস্থা শুধু ইউসুফদের নয় দেশের জনসংখ্যার সিংহভাগ ব্যাচেলরদের জীবনের করুণ চিত্র। মূলত ব্যাচেলর বলা হয় অবিবাহিত পুরুষকে। ইংরেজি অবিধানে ব্যাচেলর এর সংজ্ঞায় বলা হয়েছে-`A man who has never been married'
আমাদের দেশে দু’ধরনের ব্যাচেলর রয়েছে। স্টুডেন্ট ব্যাচেলর ও কর্মজীবি ব্যাচেলর।
ব্যাচেলর জীবন আমাদের জীবনের উলেখযোগ্য প্রধান অংশ। সংগ্রাম ও সাধনার জীবন হল ব্যাচেলর জীবন। এ ব্যাচেলর জীবনের সফলতার উপর নির্ভর করছে বাকী জীবনের সুখ-শান্তি। নিম্নে ব্যাচেলর জীবনের উলেখযোগ্য দিক সমূহ পাঠক সমাজের জ্ঞাতার্থে তুলে ধরা হল:-
* থাকার ব্যবস্থাপনা ঃ
ব্যাচেলর জীবনের প্রধান সমস্যা হল থাকার জায়গা নিয়ে। দেশের প্রধান শহরগুলোতে ব্যাচেলর লোকদের বাসা ভাড়া সংক্রান্ত সমস্যা প্রকট। ব্যাচেলরদের বাসা ভাড়া দিতেই চাই না বাড়ির মালিকরা। বাসা সমস্যা যেন ব্যাচেলর জীবনের মূখ্য সমস্যা। বিভিন্ন নামী-দামী ফাটগুলোতে নীচ তলাতে প্রতিরার স্বার্থে ব্যাচেলরদের ভাড়া দেওয়া হয়। কিন্তু সেখানেও কড়া আইন-কানুন পালন করতে হয়। ছাদের উপর ওটা যাবে না,ওপরের দিকে তাকানো যাবে না,মাথা নিচু করে আসতে ও যেতে হবে,বড় করে কথা বলা যাবে না,রুমের ভেতর ছাড়া বাইরে কোথাও দাঁড়ানো যাবে না ইত্যাদি কড়া আইন ব্যাচেলরদের উপর জারী করা হয়। এত সমস্যার মধ্যে বাসা ভাড়া বেশি হওয়ার কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সেখানে বাসা ভাড়া নেয়া সম্ভব হয় না। তাই তারা কম দামের বাসা ভাড়া নেন। বাসা গুলো হয় নিম্নমানের ,ঢাকা শহরের বস্তি এলাকার মত। সেখানে থাকে না কোন গ্যাস সংযোগ,অসংখ্য মানুষের জন্য টিউবওয়েল থাকে একটি,বাথরুম থাকে ১/২টি তাও অপরিচ্ছন্ন,একটি ছোট্ট রুমে ৬/৭জনকে গাদাগাদী করে থাকতে হয়। তবে মুষ্ঠিমেয় কিছেু ছাত্রের জন্য হোস্টেল সুবিধা থাকলেও অধিকাংশ ছাত্রেদের ব্যাচেলর ভাড়া থাকতে হয়।
* খাওয়া-দাওয়া ঃ-
ব্যাচেলর জীবনের দ্বিতীয় সমস্যা হল খাওয়ার সমস্যা। কষ্ট করে বাসা ফেলেও খাওয়া-দাওয়া জন্য সমস্যায় ভূগতে হয়। হয় নিজে রানা-বান্না করে খেতে হয় ,না হয় কয়েকজন মিলে ম্যাচ করে খেতে হয়। সেখানেও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ছাত্রদের জন্য গ্রাম পর্যায়ে মুষ্ঠিমেয় লজিং এর ব্যবস্থা রয়েছে,সেখানেও র্টিচারদের প্রতি বৈষম্যমূলক আচরন,খাওয়া-দাওয়া নিম্ন মানের,লজিং কর্তাদের অযাথিত হস্তপে লজিং জীবনকে অসম্ভব করে তুলে। অনেকেই খাওয়া-দাওয়ার সমস্যার কারণে হোটেলে খায়। কিন্তু সেখানে খাবার নিম্নমানের এং দামও বেশি। তাই অনেকে নিজেরা রান্না-বান্না করে খায়। গ্যাস থাকলে রান্না-বান্না যত সহজ ,না থাকলে ততটায় দূর্বিসহ। তাইতো নিম্নবিত্ত ব্যাচেলরদের স্টপেই রান্না-বান্না করতে হয়। স্টপে রান্না কত যে কষ্টকর তা ভূক্তভোগীরাই জানেন। দ্রব্যমূল্যের ঊর্দ্বগতির কারণে মাছ-মাংস খাওয়া গরিব ব্যাচেলরদের সাধ্যের বাইরে। তাই শাক-সবজি খেয়েই তাদের জীবন অতিবাহিত করতে হয়। অসংখ্য ব্যাচেলরদের জন্য ১/২টি বাথরুমথাকে তাই প্রতিদিন সকাল সন্ধা বাথরুমে যাওয়ার জন্য লাইন ধরতে হয়। সময় অনুযায়ী গোসল করতে না পারলে,পরবর্তিতে আর গোসল করা হয় না। আর লাইন ধরতে গিয়ে নিদিষ্ট সময়ে গোসল করাও সম্ভব হয় না ,ফলে কাসেবা চাকরিতে হয় দেরী করে যেতে হয় না হয় গোসল না করেই চলে যেতে হয়। যে সমস্ত ব্যাচেলর বাসাগুলোতে গ্যাস থাকে সেখানে কার আগে কে রান্না করবে এ নিয়ে রীতিমত যুদ্ধ শুরু হয়ে যায়।
* চাকরি আর পড়ালেখা ঃ
অনেকের পরিবারের সামর্থ না থাকার কারণে লেখাপড়ার পাশাপাশি চাকরি বা টিউশনী করতে হয়। তবে অধিকাংশ ছাত্রই টিউশনী করে খরচ চালায়। টিউশনী করতে গিয়েও অনেক সমস্যায় পড়তে হয়। বর্তমানে সকল টিউশনী মিডিয়ামূখী হওয়ার কারণে মিডিয়ার দৌরাত্বে টিউশনী করাও দুষ্কর। মিডিয়ার মাধ্যমে টিউশনী করলে তাদেরকে মাসে মাসে কমিশন দিতে হয়। তাদের কথামত না চললে টিউশনীও বেশিদিন ঠিকে না। টিউশনীতে লজিং এ আবার ভাল ছেলে হলে জামাই বানানোর জন্য বিভিন্ন ফাঁদে ফেলা হয়। মেয়েকে দিয়ে টির্চারকে পটানোর ব্যবস্থা করা হয়। মিস্টার না থাকলে টির্চারকে দিয়ে মিস্টারের অভাব পূরণের চেষ্টা,একদিন না গেলে জবাবদিহী,মাসের শেষে টাকা দিতে গড়িমসি এসব যেন টিউশনী জীবনে নিত্য সমস্যা। অনেকে টিউশনী সমস্যার কারণে লেখাপড়ার পাশাপাশি চাকরী করে। চাকরী করতে গিয়ে অনেকেই পড়ালেখায় তিগ্রস্ত হয়। তাই পড়ালেখার পাশাপাশি চাকরী বা টিউশনীতে ভারসাম্য বজায় রাখতে হয়। তা না হলে উভয় সংকটে পড়তে হয়। আর চাকরীজীবি ব্যাচেলরদের এ জাতীয় সমস্যায় পড়তে হয় না। তাদেরও কিছু সমস্যা রয়েছে,অফিসে কাজের চাপ,দেরী হলে বকাঝকা,বিভিন্ন ভূলক্রটিতে গালিগালাজ ইত্যাদি।
ব্যাচেলর জীবন ,জীবন গঠনের এক সূবর্ণ সময়। জীবনের সবচেয়ে আনন্দগণ সময় হচ্ছে এ ব্যাচেলর জীবন। যৌবনের সোনালী যুগের সূচনাও হয় এ ব্যাচেলর জীবনে। তাইতো যৌবনের উত্তেজনা যখন তার শিরায় শিরায় নূত্য করে তখন উচ্ছূখলতা,সৎ নিয়মের অবমাননাই হয় তাদের জীবনের শ্রেষ্ঠ বিষয়। দেশে অপরাধ প্রবনতার দিক দিয়ে ব্যাচেলররাই এগিয়ে। নারী.মাদক,ধুমপান,অর্থ অপচয়,খুন-রাহাজানি,সন্ত্রাস,নীল জগৎ,ভোগ প্রবনতা ব্যাচেলর জীবনে ধ্বংস ডেকে আনে। শেষ করে দেয় জীবনের সকল অর্জনকে। তাই ব্যাচেলর জীবনে নীতি নৈতিকতা বড়ই প্রয়োজন। কারণ এ সময়ে ব্যাচেলরদের অপরাধ ও রঙিন জগৎ আকুষ্ট করে বেশি। তাই নীতি নৈতিকতার সমন্বয়ে ,সংগ্রাম সাধনার প্রাচুর্যে ব্যাচেলর জীবনকে ভরিয়ে তুলতে হবে। তাহলেই অনাগত জীবনের সুখ শান্তি আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



