somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকদের মাথা ঠিক আছে তো?

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স পড়ি জানি না আমাদের কিংবা পূর্ব পুরুষদের কোন পাপের ফলে এই প্রায়শ্চিত্ত। আমরা আজও ছাগলের তিন নাম্বার বাচ্চার মত দুধ না পেয়ে দুধের সন্নিকটে থাকা দুধের মত স্থানে........। যে দেশে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটিতে হাতে গোনা কয়েকটা প্রশ্ন আর স্যারের নোট পড়ে ফাস্ট ক্লাস পেয়ে দিব্বি বেড়িয়ে আচ্ছে বছরের পর বছর সুভাগ্যবান সোনার সন্তানেরা। সেই দেশে ন্যাশনাল ইউনিভার্সিটির কপাল পোড়ারা টেনেটুনে সেকেন্ড/থার্ড ক্লাশ পায় বইয়ের প্রথম থেকে শেষ পড়ে পরীক্ষায় কমন না পেয়েও। মূলত পাশ করার পর কারা মেধা দিয়ে পাশ করে তা সবারই জানা আছে নতুন করে না বলাই যুক্তিযুক্ত।
যখন অনার্স কোর্স রমনা মেইল কিংবা গরুর গাড়ির চাকা মত না ঘুরিয়ে একটু এক্সপ্রেস কিংবা ঘোড়ার গাড়ির স্প্রিটে নিয়ে আসল আমরা যারা মধ্যবিত্ত ঘরের শিক্ষার্থী আছি হাফ ছেড়ে বাঁচলাম। ভাবলাম অনার্স আর বেশিদিন পড়তে হবে না। একটা ফাইনাল পরীক্ষার প্রায় ৭ মাস পরে আর একটা ফাইনাল পরীক্ষা কি না! যা হউক এবার তাহলে অনার্স শেষ হবে। কিন্তু তা কি আদৌ সম্ভব? বরঞ্চ এখন বছরের পর বছর মনে হয় মান উন্নয়ন পরীক্ষা দিতেই চলে যাবে। সে দুঃখ আপাতত থাক।
দেশের জাতীয় খাসি'রা জাতীর টাকা আর ছাত্রদের অতিরিক্ত ফি খেয়ে কি করে না করে আল্লাহ মালুম। গত বর্ষে ২য় ইনকোর্সের সময় হঠাৎ করে বাড়ল (ইতিহাস বিভাগের ২য় বর্ষের) 'ইসলামের রাজনৈতিক ও স্বাংস্কৃতিক ইতিহাস' যে বইটি আগে ৩য় বর্ষে পড়ানো হত। পরীক্ষা শেষ। ৩য় বর্ষে পড়তে শুরু করলাম যথা সময় ইনকোর্স পরীক্ষা হলো আটটি বিষয়ে। সময়ের বিবর্তনে ৩য় বর্ষের রুটিন বাহির হলো। কিন্তু একি! বিষয় নয়টি পরীক্ষার বাকি আছে মাত্র ২২ দিন। যে বিষয়টা যুক্ত করা হয়েছে সেটি ২য় বর্ষে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা নিয়ন্ত্রকদের মাথা ঠিক থাকলে এরকম করতে পারে না। হঠাৎ বিষয় যোগ কিংবা বিয়োগ তারা কেন কররে? কেন আমাদের মত শিক্ষার্থীদের জীবন নিয়ে এরকম খেলছে? কে দিবে তার উত্তর? হঠাৎ পরীক্ষার তারিখ করবে ? আর আমাদের জীবন করবে অভিশপ্ত কিংবা ঝুলন্ত। অপর পক্ষে ওদের সোনার সন্তানদের পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা বিদেশে পাঠাচ্ছে লেখা-পড়া ও উচ্চ ডিগ্রীর জন্য। আমাদের মেনে নেওয়া ছাড়া উপায় নেই। মাঝেমাঝে মনে হয় অনার্স না পরে গার্মেন্টসে কাজ করা অনেক ভালো। যেহেতু পড়তে শুরু করেছি শেষটা দেখতেই হবে। জয়তু অনার্স, জয়তু নীতিনির্ধারক।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×