উভয়ত্রের মাঝে কখনো মন্দের ভালো,
ভাসানের ঢেউয়ে ভাসিয়ে নিয়েছে নিয়নের যতো আলো,
ভাষা ভাষা ঐ উপমা ছড়ায়,
একদল নগ্ন পথিক,
ঘুরে এসে কর্ণে
আঘাতে হানে,
ছুড়ে ফেলে বালিকার শত উপাধ্যায়,
নিভৃত সন্তর্পণে।
একদল শুধু থুথু দিয়েছে,
আরেকদল ছুড়েছে কালো আধার,
আঁধারে আঁধারে ডুবেছে সূর্যের,
নিষ্প্রাণ নিষ্প্রভ নিরাকার।
পথের ধারে,
গাছের ছায়ায়,
মায়ায় জড়ানো সুতো,
৬ টাকাতে এক আধুলি,
নারকেলি এক কি দুটো।
যার নেই সমীপ,
অন্ধের মতো যার সকল দিক ভ্রান্ত,
ভালোবাসা তবু পৌছেঁছে বিশ্বের,
আদি হতে শেষ প্রান্ত।
পথিক করে অট্টহাসিতে,
হা হা হা ধ্বনি,
বালিকার কেবল নয় ফোঁটা অশ্রু,
যাদুকরের তরে দক্ষিণা সম্মানী।
সন্ধ্যা ০৭:১১ ।
শনিবার,২৭ ডিসেম্বর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

