নারী ও প্রেম ১
নারী তুমি এমন পথ কেন দেখালে আমায় ?
যে পথের প্রতি ধুলিকনায়,
যে পথের বাতাসের প্রতি অনু-পরমানুর
রন্দ্রে রন্দ্রে রুদ্ধ দুয়ার; যতসব গোলকধাঁধা ।
আমি পথ চলি, চলতে চলতে থমকে দাঁড়াই;
দাঁড়াতে দাঁড়াতে রুদ্ধ দুয়ার ভেদ করি।
জট খুলি সে সব গোলক ধাঁধার।
নারী এ আমার কোন খেলা নয়;
নয় কোন নেশার উন্মত্ততা।
নারী এ আমার প্রেম ;
এ আমার অপার্থিবের টানে চলার উল্লাস।
যে প্রেম , যে উল্লাসের গতি তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


