somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী ১৪ জুলাই তারিখে নাসার দ্রুতগতির মহাকাশযান এক নতুন ইতিহাস গড়বে ।

১৩ ই জুন, ২০১৫ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৬ সালে নাসা ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান পাঠায় 'প্লুটো' গ্রহের দিকে। 'নিউ হরাইজন' নামের ওই মহাকাশযানটি সেই থেকে ছুটে চলেছে 'বামন গ্রহ' প্লুটোর দিকে। আগামী ১৪ জুলাই তারিখে এটি প্লুটোর সবচেয়ে কাছাকাছি পৌঁছবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।ওই ঐতিহাসিক দিনটিতে প্লুটোর সবচেয়ে কাছে থেকে ছবি তুলবে স্পেসক্রাফট। এ ছবিগুলো বিখ্যাত হাবল টেলিস্কোপের চেয়ে হাজারো গুন কাছের এবং শতাধিক গুন পরিষ্কার ছবি হবে।প্রায় এক দশক ধরে এ সময়ের অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। আরো কত বিচিত্র তথ্যই না বেরিয়ে আসবে এই গ্রহ সম্পর্কে। তার আগে প্লুটো সম্পর্কে বিজ্ঞানীরা যা জানেন তার সংক্ষিপ্ত রূপটি আপনিও জেনে নিন।

১। এখন পর্যন্ত জানা মতে প্লুটোর ৫টি উপগ্রহ রয়েছে।
২। সূর্য থেকে গ্রহটির গড় দূরত্ব ৩৭০ কোটি মাইল। যখন পৃথিবী এবং প্লুটো সূর্যের দুইপাশে মুখোমুখি থাকবে, তখন দুই গ্রহের মাঝে দূরত্ব ৪৬৭ কোটি মাইল।

৩। নিজ কক্ষপথে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে গ্রহটির ১৪৮ বছর সময় লাগে।
৪। মহাকাশযান 'নিউ হরাইজন' ঘণ্টায় ৩৬ হাজার মাইল বেগে প্লুটোর দিকে ধাবিত হচ্ছে। এটাই সর্বোচ্চগতির স্পেসক্রাফট।
৫। প্লুটোর সবচেয়ে কাছাকাছি লক্ষ্যস্থলে পৌঁছতে এরে ৩ হাজার ৪৬৩ দিন সময় লাগবে।

৬। প্লুটো থেকে ৭ হাজার ৮০০ মাইল দূর পর্যন্ত পৌঁছবে নিউ হরাইজন।
৭। এই স্পেসক্রাফটের গতি বিস্ময়কর। এর তুলনা বুঝতে কিছু তথ্য জেনে নিন। চাঁদে অ্যাপোলো গিয়েছিল ৩ দিনে। নিউ হরাইজন চাঁদে পৌঁছবে মাত্র ৯ ঘণ্টায়। নিউ ইয়র্ক থেকে এটি লস অ্যাঞ্জেলসে পৌঁছবে ৪ মিনিটে।
৮।প্লুটো কাছাকাছি গিয়ে স্পেসক্রাফটটি যে তথ্য দেবে তার মাধ্যমে গ্রহটির বিভিন্ন উপাদান, ভূগোল, ভূ-গর্ভস্থ গঠন, আবহাওয়া ইত্যাদি পর্যবেক্ষণ করা যাবে।
৯। শুধু প্লুটোর-ই নয়, এর পাঁচটি উপগ্রহকেও পাশ কাটাবে নিউ হরাইজন। এর উপগ্রহগুলো হলো- স্টিক্স, চারন, নিক্স, হাইড্রা এবং কেরবেরোস।

১০। আমাদের সৌরজগতে সূর্যের সবচেয়ে দূরে থেকে প্লুটোর আবহাওয়া হিম শীতল। অ্যান্টার্কটিকায় সবচেয়ে কম তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল মাইনাস ৮৯ ডিগ্রি সেলসিয়াস। প্লুটোর ভূ-ত্বকের উপরিভাগের তাপমাত্রা মাইনাস ২৩৮ ডিগ্রি সেলসিয়াস।
১১। স্পেসক্রাফটের পৃথিবী থেকে এতো দূরে থাকবে যে, এদের মধ্যে যোগাযোগ স্থাপন হতে ৯ ঘণ্টা সময় লাগবে। পৃথিবী থেকে হরাইজনে কোনো নির্দেশ পাঠালে তা পৌঁছতে সময় লাগবে সাড়ে ৪ ঘণ্টা। সেই অনুযায়ী হরাইজনের ফিরতি তথ্য আসতে আরো সাড়ে ৪ ঘণ্টা সময় ব্যয় হবে।
১২। প্লুটোর এই মিশন শুধু দূরত্বের বিচারে নয়, সময়ের বিচারেও সবার চেয়ে এগিয়ে। মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা কাজে প্রচুর সময় ব্যয় করতে হয়। ধরুন, আপনি প্লুটো-তে হরাইজন পাঠানোর পরিকল্পনা করলেন। এরপর ৩৭০ কোটি মাইল দূরে যাবে এমন একটি স্পেসক্রাফট নিয়ে গবেষণা এবং তৈরির পেছনে সময় ব্যয় হবে। হরাইজন বানাতে সময় লাগে ৪ বছর। ২০০৬ সালে সেই মহাকাশযান যাত্রা শুরু করেছে এবং প্লুটোর কাছাকাছি পৌঁছতে সময় ব্যয় হয়েছে প্রায় এক যুগের মতো।

১৩। হরাইজনের সফল অভিযানে একটি অংশের সূচনা হবে মাত্র। কুইপার বেল্ট নামের এক ধূমকেতু বেল্ট রয়েছে নেপচুনের পেছনে। সেখানেই প্লুটোর কক্ষপথ। এখানেও হাজার হাজার উপাদান রয়েছে যা সম্প্রতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এদের বিষয়ে আরো বহু গবেষণা এখনো বাকি। সূত্র : বিজনেস ইনসাইডার
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:০৩
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×