somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবের এক মাসঃ বিষাদময় বিপ্লব বেহাত হবে না যদি...

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতিহাস আমাদের বলে, একটি বিপ্লবের সাফল্য শুধুমাত্র পুরাতন শাসন ব্যবস্থার পতনে নয়, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিহিত। যেকোন সাংস্কৃতিক বা রাজনৈতিক পরিবর্তন সময় সাপেক্ষ, যুক্তিশীল মানুষমাত্রই তা জানে, কিন্তু সকালের সূর্য্য দেখে কিছুটা হলেও দিন কেমন যাবে তা অন্তত অনুমান করা যায়। নিজেদের তাঁরা তত্ত্বাবধায়ক বললেও আহ্লাদ করে আমি বিপ্লবী বলতে চাই, তাঁদের বহু কাজ দ্বারা তাঁরা ইতিমধ্যেই মানুষের মনে আশা জাগিয়েছে বটে, কিন্তু আঠারো কোটি মানুষের পরস্পরের প্রতি অসহিষ্ণুতা একুশজন আসমানী ফেরেশতাকেও ব্যর্থ করে দিতে পারে।



ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই বহু বিপ্লব, যেগুলি তাদের মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও, বিজয়ের পর ভেঙে পড়েছিল। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব “স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব” এর প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এটি রক্তপাত আর আতঙ্কের রাজত্বে পরিণত হয়েছিল। ১৯১৭ সালের রাশিয়ান বিপ্লবও সমতা আর ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে শুরু হলেও, এর পরিণতি ছিল অত্যাচারী শাসনের অধীনে কোটি মানুষের ভোগান্তি।

এই ইতিহাস আমাদের বাংলাদেশে চলমান বিপ্লবের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। বাংলা বিপ্লবের এগিয়ে যাওয়ার ভিত্তি হবে মানুষের প্রতি মানুষের মমতা (empathy)। বিপ্লবের পর অতি সহজেই পুরানো ক্রোধ কষ্ট আর প্রতিশোধের পাথরে আটকে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাংলাদেশকে সেই ফাঁদে পড়লে চলবেনা প্রকৃত বিপ্লব শুরু করতে হবে আমাদের হৃদয় পরিবর্তনের মাধ্যমে, পারস্পরিক সহানুভূতি হবে যার ভিত্তি।

পুরাতন শাসন ব্যবস্থার পতনের পর, নতুন সমাজ গঠনের দায়িত্ব প্রতিটি নাগরিকের উপর এসে পড়ে। এখন শুধুমাত্র আমাদের নেতাদের থেকে পরিবর্তনের দাবি করাই যথেষ্ট নয়, আমাদের নিজেদের প্রতিটি পদক্ষেপে সেই পরিবর্তন আনতে হবে। এই বিপ্লব সাম্যের দাবিতে শুরু হয়েছিল, কিন্তু এই সাম্য শুধু বিশেষ কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সাম্য আর সহনশীলতা মানে হচ্ছে যারা আমাদের সাথে ভিন্ন মতামত রাখে, তাদের প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের অধিকার রক্ষা করা।

এই বিপ্লবের সাফল্য নির্ভর করছে আমাদের একসাথে কাজ করার ক্ষমতার উপর, ব্যক্তিগত লাভের চেয়ে দেশের মঙ্গলকে অগ্রাধিকার দিতে পারার উপর, একে অপরের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল থাকার উপর। আমাদের উচিত নিজেদেরকে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ করা—যাতে এই বিপ্লবের স্মৃতিগুলি শুধুমাত্র ইতিহাসে না থেকে, প্রতিদিনের জীবনে প্রতিফলিত হয়। এবং এভাবে বাংলাদেশ সত্যিকারের শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়

০৫.০৯.২০২৪
বার্লিন থেকে
জাহিদ কবীর হিমন
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৩৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×