somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্দিরা

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা ছিলাম ঝিঁঝিঁ পোকার মত ,সারারাত জেগে কার গাছে কয়টা ডাব ,কোন পেঁপেঁটা আজকেই খাওয়া যাবে ,পেয়ারা গুলো কেমন হয়েছে সব হিসেব নিকেশ মন্দিরায় বসে করতাম। প্রিতদাসের বাড়ির পিছনটায় একটা জঙ্গলের মত ছিল ,দিন কি রাতে কেউ ওখানে যেত না ,আমরা ওখানটা পরিস্কার করে নাম দিয়েছিলাম মন্দিরা। প্রিতো ছিল আমাদের সবচেয়ে জুনিয়র তাই সবসময় একটু ভয় পেত আর সারাদিন মন্দিরায় বসে মা কালি আর জমদূতের নাম নিয়ে কি যে বকবক করতো। আমি আর নিখিল ছিলাম শয়তানের উস্তাদ!

একদিন কালি মন্দিরের পাশ দিয়ে সবাই যাচ্ছি ,হঠাৎ নিখিল মন্দিরে ডুকে এক রমরমা কান্ড ঘটিয়ে দিল। সবাই হাসতে হাসতে মরমরা অবস্থা ,সেকি কি কান্ড বাবা ,মন্দিরের ভিতর যে সব মূর্তি ছিল সব গুলার মাথায় ,গালে এমন জোড়ে জোড়ে থাপড়াচ্ছে আর বলছে এবার কালি দেখি আমায় কি করতে পারিস । প্রিতো তখন খাঁ করে তাকিয়ে আছে ,হঠাৎ চিৎকার করে বলে উঠল নিখিল তুই রক্ত বমি করে মরবি!

নিখিল পাগলামী থামিয়ে চলে আসল। আমরা এমনি খ্যাপাটে পাগলা ছিলাম, ধর্ম কর্ম আমাদের দ্বারা তেমন একটা হয়নি। একদম বাঁধন ছাড়া পাখির মত যেখানে খুশি সেখানেই চলে যেতাম। মা বাবা কারো বাঁধাই মানতাম না, আমরা আমাদের মতই ছিলাম।

ইচ্ছে হলে তপ্ত রোদে খোলা আকাশের নিচে শুয়ে থাকতাম
আবার ইচ্ছে হলে বৃষ্টির পানিতে ভিজে ডুবুরি খেলতাম ।


আমাদের ভিতরে ভয়ের অবকাশ ছিল না, রাত কি দিন আমরা মন্দিরায় বসে থাকতাম। বিভিন্ন গাছের ফল এখানেই জমা রাখতাম ,অবসর সময়ে সবাই মিলে খেতাম। এই হাসি খুশির জীবনটা এমন করে স্তব্দ হয়ে যাবে, কোন কালে ভাবনাই ছিল না।

দিন কয়েক মন্দিরায় যাওয়া হয়নি আর প্রিতোর সাথেও দেখা হয়নি। হঠাৎ একদিন প্রিতোকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ এলো ,আমরা খুঁজতে বের হলাম। এমন কোন জায়গা ছিল না তাঁকে খুঁজার বাকী ছিল কেবল মন্দিরাটাই বাকী ছিল। আমি আর নিখিল দুজন একদূরে মন্দিরায় গেলাম, গিয়ে যা দেখলাম তা হয়তো সোজা কথায় লিখে দিতে পারি কিন্তু বুকের ব্যথাটা কেমন করে বুঝাবো।

সময় ঠিক করে বলা যাচ্ছে না তবে মনে আছে ঘোর কালো অন্ধকারে হালকা তাঁরার আলো ছিল। কি বিষাদে কোন আঘাতে গলায় দরি দিয়েছিল কে জানে তবে মানুষটা সহজ সরল ছিল। এইটুকুনই বলতে পারি। এখন আর মন্দিরায় যাওয়া হয় না, এখন আর সবুজের বুকে মাথা রাখা হয় না। এখন সকাল হলে কোলাহলের জীবন। এভাবেই মন খারাপের দিনগুলি নিষ্ঠুর ভাবে চলে যাচ্ছে ................
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×