সামহোয়ার ইন ব্লগ বাংলা ভাষার সর্ববৃহৎ ব্লগিং সাইট। অনেক দিনের স্বপ্ন আমি ব্লগ লিখব। কিন্তু বিভিন্ন কারনে অনেকদিন ধরে একাউন্ট খুলেও একটি ব্লগও লেখা হয়নি। আমি আপনাদের অনেক অভিজ্ঞ ও পুরোনো ব্লগারদের মধ্যে নতুন এক আগন্তুক। জানিনা আপনাদের মত সুন্দর করে লিখতে পারবো কিনা। তবে চেষ্টা করব, ভালো এবং গঠনমূলক কিছু করতে।
আমি শেয়ার করতে চাই আমার ক্ষুদ্র যাযাবর জীবনের ছোট ছোট কিছু মজার অভিজ্ঞতা। শিক্ষনীয় বিষয়, অথবা নিজের একান্ত ব্যক্তিগত চিন্তাকর্ম বা পরিবেশ থেকে নেওয়া কিছু বাস্তব মজার অভিজ্ঞতা। চেষ্টা করব কারো মনে কষ্ট না দিয়ে নিজের মতামত বা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে।
আমি পছন্দ করি ছবি তুলতে, যদিও নিজের কোন ক্যমেরা নেই। পুরোনো একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল দিয়ে মাঝে মাঝে চেষ্টা করি দুয়েকটি ছবি তোলার। তার একটি শেয়ার করলাম, পর্যায়ক্রমে ভালো ছবি তুলতে পারলে তা অবশ্যই ব্লগে শেয়ার করব।

এটি একটি লতানো ফুলের গাছ। ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তোলা। ফুলটি খুব সুন্দর লেগেছিল।
সকল বড়ভাই (বড় ব্লগার) (সিনিয়র ব্লগার) ভাই ও আপুদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া প্রার্থী।
ধন্যবাদ সবাইকে যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমার প্রথম প্রয়াসটি পড়লেন।
আর একটি কথা বলে আমার কলম সরি আঙ্গুল থামাতে চাই, সবা্র কাছে আমার প্রার্থনা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, অথবা ভালো ব্লগিং করার জন্য যেকোন পরামর্শ/সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





