কি যে ভালো লাগছে, তা ভাষায় বলে বোঝানো সম্ভব হচ্ছে না। সামু ব্লগে আমি অনেকদিন ধরেই নিয়মিত ছিলাম। কিন্তু মাঝখানে ব্যক্তিগত কিছু কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম সামু থেকে। তো অনেকদিন পরে হঠাৎ করে ডাইরীর পাতায় এই আইডির তথ্যগুলি খুঁজে পেলাম। যদিও প্রথম লগইন করতে সমস্যা হয়েছিল, কিন্তু তথাপি পরবর্তীতে পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে লগইন করতে পারলাম। ইশ খুশিতে বুকটা ভরে উঠছে। অনেকদিন পর আইডিটা ফিরে পেয়ে সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। যদিও এই আইডিতে আমি তেমন কিছু লিখতে পারিনি, কিন্তু তবুও একটা পুরোনো সেফ আইডি ফিরে পাওয়াটাও তো কম কিছু নয়। এখন থেকে চেষ্টা করব আইডিটা কন্টিনিউ রাখতে।
আমি ব্লগে আছি সম্ভবত ২০০৮ অথবা ০৯ সাল থেকে। তবে আমার নিয়মিত আইডি পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটা অসুখ থাকায় কিছুদিন কোন মেইল বা ব্লগ আইডি ইউজ না করলে পরে আর তা মনে থাকে না। এভাবে কত আইডি যে নষ্ট হয়েছে আমার তার সংখ্যাটাও মনে নেই। আর আমার আরো একটা বদ স্বভাব কোন তথ্যই আমি হার্ডকপিতে রাখি না, ভার্চুয়ালিও রাখি না, তাই একবার ভুলে গেলে পরে আর তা উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠে না। এভাবে হারিয়েছি আমার ভ্যারিফায়েড পে-প্যাল পাসওয়ার্ড, ফ্রীল্যান্সার আইডি ও পাসওয়ার্ড, মানিবুকার, ওডেস্ক, ফ্ল্যাসডেন, ফ্লিকার, টুইটার, স্ন্যাপচ্যাটসহ আরও অনেক অনেক আইডি।
অথচ এত্ত এত্ত আইডি হারানোর পরও আমার সেই বদভ্যাস দূর করা হয়ে উঠেনি, মানে এখনও আমি কোথাও আমার কোন আইডি বা পাসওয়ার্ড লিখে রাখি না। এবং যথারীতি খোলার পর দুয়েক সপ্তাহ ব্যবহার না করেই ভুলে যাই।
যাহোক আপনা ঢাক বাজানো আপাতত বন্ধ করি ভাই, আপনারা নিশ্চয় পড়ে অনেক বিরক্ত হলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এইসব ফালতু প্যাচাল পড়ার জন্য আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





