
আজ সারা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস! মিডিয়া, সাম্রাজ্যবাদী আর পুঁজিপতিদের আরো একটি ব্যবসায়িক পলিসি। এই যে আমরা বিশ্ব ভালোবাসা দিবসের নামে পথে-ঘাটে, পার্কে-হোটেলে, বাস-সিএনজি-রিকশায় বসে ইচ্ছেমত ভালোবাসা বিনিময় করে চলেছি আর লাভ হচ্ছে ফুল ব্যবসায়ী, বই ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, গাড়ী ব্যবসায়ী, ইত্যাদি ইত্যাদি।
আসলে কি ভালোবাসার জন্য কি কোন দিন ক্ষণ বা তারিখ নির্দিষ্ট করার প্রয়োজন রয়েছে? আমার তা মনে হয় না। ভালোবাসতে মন লাগে, তার জন্য না প্রয়োজন কোন নির্দিষ্ট দিন, তারিখ বা সময়। তবে এখনকার কথা অবশ্য ভিন্ন, এখন ভালোবাসতে মন নয় পর্যাপ্ত টাকা লাগে, স্ট্যাটাস লাগে, হ্যান্ডসাম হওয়া লাগে, স্মার্ট হওয়া লাগে, ফেসবুক লাগে, ইমো লাগে, ভাইবার লাগে হোয়াটসআপ ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি লাগে।
আমি মানি আর না মানি আজ বিশ্ব ভালোবাসা দিবস' এটাতে কোন ভুল নেই তাই সবাইকে দিবসের মর্যাদা রেখে অফুরন্ত ভালোবাসায় ভেসে থাকার শুভকামনা জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





