somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জ্বালো ইসলামের আলো
দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

ইমানেৱ দাৰি শুধু মুখে নয়- কাজে প্রমান দিন

২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি ঈমান কে একটি ভিন্ন আঙ্গীকে তুলে ধরতে চেষ্টা করবো যাতে বুঝতে পারি ঈমান আসলে ঠিক আছে কিনা? যদি সমস্যা খুঁজে পাই তবে তা সমাধানের সুযোগ পাবো |

ঈমান হলো মুসলিমের আইডি কার্ড | যার কোন ইমান নেই সে নাস্তিক | ঈমান আরবী শব্দ, অর্থ বিশ্বাস | শরিয়তের পরিভাষায় ঈমান অর্থ কতিপয় বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস রাখা ও সে বিশ্বাসের প্রমান বহন করার নাম ঈমান |

খুব ভালো করে খেয়াল করুন | আল্লাহ তায়ালা বলেছেন "তারা মুখে ঈমানের দাবি করে কিন্তু তারা ঈমানদার নয়" (সুরাতুল বাকারাহ)
এটা তিনি কাদেরকে বলেছেন ও কেন বলেছেন আসুন নিচে লেখা থেকে খুঁজে দেখি |

এটা আমরা অনেকে জানি যে, ৭ টি বিষয়ের উপর ঈমান আনা জরুরী | আমরা হয়তো মুখে খুব সহজে বলে দিই হা আমরা ইমান রাখি বা বিশ্বাস করি | কিন্তু সমস্যা হলো আমাদের বুঝে আসেনা আমরা কি বলছি ও কি করছি | আসুন সংক্ষেপে একবার চোখ বুলিয়ে নিই |

১. আল্লাহর উপর ইমান: যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে সে কখনো নামাজ, রোজা সহ কোন ঈবাদত বন্দেগীর কাজগুলো বাদ দিতে পারেনা | অর্থাৎ, ঠিকমত নামাজ আদায় হলো তার আল্লাহর প্রতি ঈমান আছে একথার প্রমান |

২. ফেরেশতাদের প্রতি ঈমান | এটি ঈমানের ২য় শাখা | যে ব্যক্তি ফেরেশতা দের প্রতি ঈমান রাখে সে কখনো প্রকাশ্যে অপ্রকাশ্যে খারাপ কাজ বা খারাপ কথা বলতে পারেনা | কারণ সে আসলেই বিশ্বাস করে ফেরেশতারা তা লিখে রাখছে |

৩. আসমানী কিতাব সমুহের প্রতি ঈমান: আসমানী কিতাব হলো মানব জাতীর হেদায়েতের জন্য নবী ও রাসুল গণের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা গাইড বা সমাধান, একটা মেড ইজি| যা মোট ১০৪ খানা ৷
যে ব্যক্তি এই কিতাব সমুহের প্রতি ইমান রাখে সে কখনো আল্লাহর আইন কুরআন বাদ দিয়ে মানুষের তৈরী করা আইন অনুযায়ী চলার সিদ্ধান্ত নিতে পারেনা | কতজন আমরা কুরআন পড়তে পারিনা, পড়তে চেষ্টাও করিনা | আহারে , টাকায় দাম তো বেশি না একখান কিতাবের, পড়বোনা আবার বলবো বিশ্বাস করি, কিভাবে ? কোথাকার উপন্যাস ও কল্পিত গল্প নিয়ে ৰসে থাকি আমরা ৷


৪. নবী রাসুলদের উপর ঈমান: যে ব্যক্তি নবী রাসুলদের উপর বিশ্বাস রাখে, যে ব্যক্তি দাবি করে যে সে এক রাসুল (সঃ) এর উম্মত, সে কখনো রাসুলদের দেখানো অনুষ্ঠান ও সুন্নাত বাদ দিয়ে বিদেশী কাফেরদের অনুষ্ঠান পালন করতে পারেনা | যেমনঃ New year, valentine day, marry day, birthday, এই ডে সেই ডে আরো কত কি!

৫. আখেরাত দিবসের প্রতি ঈমান: যে ব্যক্তি আখেরাত দিবসের প্রতি ঈমান রাখে সে কখনো মিথ্যা বলেনা, কাউকে ধোঁকা দেয়না, পরের হক মেরে খায়না, ওজনে কম দেয়না খাদ্যে ভেজাল মেশায়না | কারণ সে প্রকৃত ইমান রাখে যে কেয়ামতের দিন তাকে হিসাব দিতে গিয়ে আটকে যেতে হবে ৷

৬. তাকদীর বা ভাগ্যের প্রতি ঈমান: যে ব্যক্তি ভাগ্যের প্রতি ইমান রাখে সে কখনো অতীত নিয়ে আফসোস করেনা, এটা না করে এটা করলে ব্যাপক ভাল হতো বলেনা, সে ভবিষ্যৎ নিয়েও চিন্তিত হয়না, কি করবে ও কি হবে ইত্যাদি ভাবেনা | হা একটা পরিকল্পনা থাকা চাই, তবে পরিকল্পনা তে তো আর যা বলেছি ওই রকম দুশ্চিন্তা থাকেনা | ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর পরিকল্পনা এক নয় | আর সে ব্যক্তি সদা বিশ্বাস রাখে যে তার ভাল মন্দ সব আল্লাহর হাতে, দুনিয়ার কোন পীর ফু দিয়ে তা পরিবর্তন করতে পারেনা | এর নাম ভাগ্যের উপর প্রকৃত ইমান |

৭. মৃত্যূর পর পুনরুত্থান: কিছু পাবলিক আছে যারা যেটা দেখেনা তা বিশ্বাস করেনা| তাদের বলবেন তোমার দেহে প্রাণ আছে? মাথায় মগজ আছে? তা তো দেখা যায়না তাহলে কেন বিশ্বাস করো? তাৱা আৰাৱ internet চালায়, ইথার বিশ্বাস করে ৷ যা হউক, তাদের এড়িয়ে চলা ভাল | কুরআনুল কারীমে হাজারবার বলা হয়েছেঃ মৃত্যুর পর তোমাদের অবশ্যই উঠানো হবে | যেমন সুরা ত্ব-হা এর ৫৫ নং আয়াত, সূৱা তাকাসুৱ, সূৱা নাৰা সহ অনেক জায়গা তে পাৰেন | তো যারা এ দিনের প্রতি বিশ্বাস রাখে তারা প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলে যাতে কারো দাবির কাছে ফেঁসে না যায় ও হালাল পথে জীবিকা নির্বাহ করে |

অতএব আমরা এখন সহজে বুঝতে পারবো যে, কে মুখেই ঈমানের দাবি করে আর কে প্রকৃত ঈমান রাখে? আশা করি এই লেখা থেকে আমরা আমাদের ভুল গুলো সংশোধন করার প্রয়াস পাবো, আসুন আমরা আমাদের ঈমান ফিরিয়ে আনি | ফিরিয়ে আনি সেই সুশীতল সোনালী সমাজ | আজ দুনিয়ার বুকে মুসলিমরা রাজ্য হারিয়েছে নির্যাতিত হচ্ছে কারণ একটাই, তা হলো আমরা ইমান হারিয়েছি | ইমান কিভাবে আনবেন?
রাসুল (সঃ) বলেছেনঃ ইমানের বৈশিষ্ঠ ৩ টি |
১. অন্তরে বিশ্বাস করা |
২. মুখে স্বীকার করা |
৩. কাজে পরিণত করা |

এই ৩ টি ৰৈশিষ্ঠ একত্র হতে হৰে ৷
[বুখারী ও মুসলিম]
***********************************
লেখা-
كاتب
আইন ৰিভাগ
ই·ৰি· কুষ্টিয়া ৷

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×