চেয়েছি প্রেম, তুমি দাওনি কিছুই !

মনের অন্তরীক্ষে জমে থাকা বিষাদের ক্লেদ
আজ আমাকে করেছে বিষণ্ণ
নীল ক্যাকটাস।
অভিবাসী মনে আমার জমে আছে
কতো আলোকবর্ষ ধরে; তোমাকে না পাওয়ার
আজন্ম অভিমান।
আজকের এই আততায়ী রাতে
ব্যর্থতার যন্ত্রণায়, দগ্ধে আমি খুব ক্লান্ত
আর বিভ্রান্ত আছি, রাজশ্রী।
নিকোটিনের ঠোঁটে চুম্বন দিতে দিতে না হয়
তোমার খোপায় একটি কদমের পাতা
গুঁজে দিবো কাল সকালে,
যদি বেঁচে থাকি!
আজ মনোময় অমোঘ জোছনা রাতে,
তোমার প্রেম চাই না, বিষ দাও।
চেয়েছি প্রেম, তুমি তো দাওনি কিছুই !
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



