somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট প্রসঙ্গ: ............ভারতকে অভিনন্দন এবং......

২০ শে মার্চ, ২০০৭ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দূর্বলকে একজন সবল শক্তিতে হারিয়ে দিচ্ছে দারুণ প্রতাপে,এমন দৃশ্য দেখতে ভাল্লাগেনা আমার। তাই বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর ক্রিকেট দেখা হয়না তেমন। গতকালও দেখিনি ভারত-বারমুডার খেলা তাই। ভারতের এখন অপমানের বোঝা মাথায় পাগল অবস্থা, আমার তেমনি মনে হয়েছে। আর অপমানের প্রতিশোধ নিতে ঝাপিয়ে পড়বে বারমুডার উপর এমন আশংকাই করছিলাম। এবং মনেহয় খানিকটা তাই হয়েছে। ভারতের এক বিশাল রানের পাহাড় হয়েছে, রেকর্ড হয়েছে সব্র্বোচ্চ রানের। হয়ত পাশাপাশি আরও কিছু রেকর্ড করেছে,এত হিসাব জানিনি।

হ্যাঁ,অভিনন্দন জানাই ভারতকে এ বিশাল জয় উপলক্ষে। তবে ঐ যে, এক দূর্বল প্রতিপক্ষকে পরম শক্তিতে পরাজিত করার এঘটনা আমার ভালো লাগেনি, মনেহয়েছে এ নিরস্ত্র কারও উপর অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়া, যদিও জানি এ এক খেলা মাত্র। কিন্তু ভারতের কাছে এতো শুধু খেলা না, তাই তো তাদের এ বীরত্বের অংশবিশেষও বিক্রি হয়েছে দারুন সব নামে কম্পানীর কাছে। তাও যদি তাদের ব্যবসার ক্ষতি খানিকটা পোষায়!

পাকিস্তান হারায় খুশি হয়েছিলাম। ক্রিকেট খেলা নিয়ে এদেশে মূলত ভাগ ছিলো দুইটা। কেউ ভারতের সাপোর্টার, আর কেউ পাকিস্তানের। আমি এমনও কিছু মানুষ দেখেছি, বাংলাদেশ বিশ্বকাপ খেলার পরও সাপোর্ট করেছে পাকিস্তান বা ভারতকে। জিততে তো সবাই চায়, আর দীর্ঘদিনের অভ্যাস, বুঝতাম তাদের অবস্থা। এবারের খেলা থেকে পাকিস্তান বাদ পড়ায় ভেবেছিলাম অন্তত তারা দ্্বন্দ্বহীণ বাংলাদেশকে এখন সাপোর্ট করবে। কিন্তু, খুশি হলেও ওদের পরবতর্ী সব অবস্থা দেখে মায়াই লাগছিলো। আর মনে মনে চাইছিও তাই শেষ খেলায় অন্তত পাকিস্তান জিতুক জিম্বাবুয়ের সাথে, আয়ারল্যান্ডের দ্্বিতীয় রাউন্ডে ওঠাটাও নিশ্চিত হউক একেবারে।

কালরাতে শোবার আগে ভারত-বারমুডার খেলার শেষটা জেনে ঘুমাতে যেতে পারিনি। জানি সম্ভব না, তবু মনে মনে ভাবছিলাম, ভারত এআসর থেকে এই খেলাতেই বাদ পড়লে সবচেয়ে ভালো হতো। খুব খুশি হতাম যদি বারমুডা ভারতের এ বিশাল রানের পাহাড় টপকে হেসে উঠতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×