somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানাম নগর সংস্কার, এবং আমার দেখা ষাটগম্বুজ মসজিদ সংস্কারের পরবর্তী চিত্র

০৪ ঠা জুন, ২০০৭ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোতে প্রতিবেদন পড়লাম একটা, অবশেষে পানাম নগরের সংস্কার কাজ শুরু হয়েছে, স্থানীয়দেরও অনেকদিনের দাবী ছিলো এ সংস্কারের জন্য। খুবই ভালো কথা। কিন্তু সংস্কার নামটা শুনলেই বিষয়টা সবসময় আর আমার কাছে ইতিবাচক মনেহয় না। কারন, সংস্কার পরবর্তী ষাটগম্বুজ মসজিদ।

পুরোনো যে কোন স্থাপত্য সবসময়ই আমারে কেন যেন টানে খুব। পুরোনো ঐ দেয়ালগুলোতে হাত বুলাতে খুব ভালো লাগে আমার। ছুঁয়ে দিতে দিতে বারবারই আমার মনেহয়, আহারে এই জায়গাটাতেই কত না হৈ চৈ ছিলো একসময়, দেখিনি, তবু অনুভব করার চেষ্টা করতআম সেই সময়টা। ছোট বেলা থেকেই খানজাহান আলির দরগা আর ষাটগম্বুজ মসজিদের সাথে পরিচয় পারিবারিক কারনেই। আম্মুর পীর ভক্তির কারনেই তার সাথে ঐ দরগা আর মসজিদে গিয়েছি বহুবার। স্কুলে পড়ার সময় বন্ধুদের সাথে পিকনিক, বা কখনো খুব মনখারাপ হলে একা সাইকেল চালিয়ে চলে যেতাম দরগার দীঘির পাড়ে, অথবা ষাটগম্বুজ মসজিদের ঐদিকটায়। মনভালো হতো অন্তত।

তারপর শেকরের সাথে যোগাযোগ কমার সাথে সাথে ষাটগম্বুজ যাওয়া হয়নি বহুদিন। হটাৎ একদিন কিছু বন্ধুদের দেখাতে নিয়ে গেলাম আমাদের এই বিখ্যাত মসজিদটা। কিন্তু গিয়ে নিজেই চিনতে পারছিলাম না মসজিদের ভিতরটা। ষাটগম্বুজ মসজিদ নিয়ে যাদের একটু জানা শুনা আছে, তারা হয়ত জানেন মসজিদের ৭৭ টা গম্বুজ যে ৬০ টা পিলার বা থামের উপর দাঁড়িয়ে আছে তা সম্পূর্ন পাথরের তৈরী, কালো কালো পাথর, পাথরগুলো একটার উপর আরেকটা রেখে বানানো। আমি দেখলাম মসজিদের ভিতরটা পুরাটা সিমেন্ট-বালির আবরনে (প্লাস্টার করে) ঢেকে দেয়া হয়েছে। সেই পুরোনো কালো পাথরের চিহ্ন খুঁজে পেলাম মাত্র একটা পিলারে। বাকি সব সুন্দর গোলাপি রংয়ে ঢাকা। হ্য়ত সুন্দর লেগেছে অনেকের চোখে, কিন্তু আমি কষ্ট পেয়েছিলাম খুব। মন খারাপ করে বেরিয়ে এসেছিলাম মসজিদের ভিতর থেকে।

পানাম নগরের সংস্কারের ক্ষেত্রেও এমন কিছু অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁয়ের পরিবেশবাদী লেখক ও সাহিত্যিক শমসুদ্দোহা চৌধুরী অভিযোগ করেছেন, সংস্কারে পানাম নগরের নকশা ও আদিরূপ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আমার বুক কেঁপে উঠলো। সংস্কারের নিচে চাপা পড়ে যাবে কি আদি আরেকটা আদি প্রিয় ঐতিহ্য!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×