আমার মার্কেটে যেতে ইচ্ছা করে না মোটেই। নিতান্ত প্রয়োজন না হলে ইদানীং মার্কেটের দিকে পা বাড়াই না। তবে ছাত্র থাকা অবস্থায় যেতাম, কখনো পরিবারের প্রয়োজনে, কখনো বন্ধু বান্ধবের প্যান্ট-জুতা পছন্দ করে দেয়ার জন্য। তাই সে সময়ে প্রতি ঈদের আগেই বেশ কিছু মার্কেটের চেহারা দেখা হয়েছে আমার। রমজানের কেনাকাটার স্মৃতি যেমন মনেপড়ে, তখন সাধারনত সবাই সারাদিন নানা কাজ কর্ম সেরে বিকালে সন্ধ্যায় মার্কেটে আসতো, ইফতারিটা অনেকেই মার্কেটের আশপাশের দোকানে করতো, আবার ইফতার শেষে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়তো।
কাল সন্ধ্যায় ইফতারির আগে আগে ৭টার দিকে মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম। খেয়াল করলাম তখনো ইফতারীর প্রায় ২০ মিনিট বাকি থাকলেও মার্কেটগুলা কেমন খালি খালি, অনেক দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এখন মার্কেটগুলা ৮ টা পর্যন্ত খওলা রাখার অনুমতি থালেও ৭ টায় এমন চেহারার পেছনে আমার যে কারনটা মনেহলো তা হলো এখন ইফতারি হয় ৭ টা ২০-২৫ এর দিকে। ইফতারি শেষ করতে করতে প্রায় ৮ টা বেজে যায়। তখন আর কেনাকাটার সময় থাকে না। সুতারাং আমার মনেহয় অধিকাংশ মানুষ সেক্ষেত্রে চেষ্টা করে সাড়ে ৬ টার মধ্যে কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দিতে অন্তত যেন বাসায় সবার সাথে ইফতারিটা করতে পারে। আর তাই মূলত ৮ টা পর্যন্ত মার্কেট খোলা থাকার অনুমতি থাকলেও মার্কেটে সেভাবে বেচাকেনা হয় সাড়ে ৬ থেকে ৭ টা পর্যন্ত, শেষ ১ ঘন্টা দোকান খোলা রাখার আসলে তেমন কোন মানে হয় না।
তাই আমার মনেহয়, সকালে দোকান খোলার সময় ১ ঘন্টা পিছিয়ে দিয়ে হলেও অন্তত রাত ৯ টা পর্যন্ত দোকান গুলো খোলা রাখার অনুমতি দেয়া উচিত সরকারের, তাতে ক্রেতারা ইফতারির আগ পর্যন্ত কেনাকাটা করতে পারবে আবার ইফতারী শেষে আবার কেনাকাটা শুরু করতে পারবে এবং ইফতারির সময়টা ছাড়া বাকি সময়টা মার্কেট থাকবে জমজমাট।
----------------------------------------------------------------------------------
ছবি: Click This Link
রমজান মাসে মার্কেটগুলোকে অন্তত ৯ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া উচিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন
কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?
প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।