১.
ইচড়ে পাঁকা বাচ্চা কাকে বলে তা কাজিন অয়নকে দেখে বুঝেছি। বয়সটা ২+ হওয়ার পর পরই কথা ভালোই বলতে শিখেছে। তখন ওর পাকামো দেখে হাসতে হাসতে শেষ। সারাদিন ঘরে বসে বাংলা,হিন্দি ছবি দেখতো, পরে সেগুলোর গান,ডায়লগসহ গালি ও নকল করে দেখাতো।সবচেয়ে বেশী মজা পেতাম অয়ন যখন গানের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতো। ব্যাপারটা অনেকটা এরকম ১ লাইন গানের পর ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপর আবার গান। অয়ন বাবুর প্রিয় গানটা সবাইকে শুনানোর সময় গানের সাথে সাথে হৃষ্টপুষ্ট শরীরটা নিয়ে হেলে দুলে নাচতো আর গাইতো----------------
পড়ে না চোখের পলক
টিং-----ঢিঁশ-------
কি তোমার রুপের ঝলক
টিং-----ঢিঁশ-------
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো,মরে যাবো
বাঁচাতে পারবেনা।।
টিং-----ঢিঁশ-------
২.
ঈদের কারণে অনেকে অগ্রিম ছুটি নিয়ে চলে গেছে। কাজ থাকাতে আজ অফিস করতে হচ্ছে। কিন্তু মন দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না পাশে বসা কলিগ ভাইয়ার কারণে। উনি অয়ন স্টাইলে গান ধরেছে। অয়ন টিং-----ঢিঁশ------- আওয়াজ করতো আর উনি ট্যা------ট্যা-----আওয়াজ করছে। শুধু গান গাইলে তো কোন সমস্যা ছিলো না। মুখ দিয়ে আওয়াজ করছেন, হাত দু'টো অনবরত কি-বোর্ডের উপর ঢেউ তুলছেন, পা দু'টো ফ্লোরে ক্রমাগত ঠুক,ঠুক শব্দ করছেন। আমি সিউর বাসা থেকে ভাবী উনাকে হাসি মুখে টাটা,বাইবাই বলেছে তাই এতো খুশ-মেজাজে আছেন ।হাসি থামাতে পারছিনা। যখন শব্দ করে হাসি পায় তখন টয়লেটে দাঁড়িয়ে হাসা ছাড়া কোন উপায় নাই....................। ভাবছি অয়ন কে আজ ফোন দিবো।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



