somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরের বাউল অথবা জেমস

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১)
অামার বাউণ্ডুলে পানার শুরু হয় সাউণ্ডটেক মার্কা ক্যাসেটের কর্কশ গলায় গেয়ে হৃদয়ে ঢুকে যাওয়া এক ঝাকড়া লোকের গানে। তখন সে নগর বাউল অার অামি নাবালক থেকে একটু একটু সাবালক হচ্ছি। ছেলের উচ্ছন্নে যাবার অাশাংকা ও প্রকটাকার ধারন করছে বাবা-মায়ের মনে। শুধু দুই একজন শিক্ষক ছাড়া, থাক সে কথা।

তখন ও নগরের বাউল, কিংবা বাংলার লাঠিয়াল, এখন ও, অামি সেই উচ্ছন্নে যাওয়ার বলয় থেকে অার বেরুতে পারিনি কিন্তু নগরের বাউলটা অামাকে শীতের রাত্রে ফার্মগেট ওভারব্রীজে তুলে দিয়ে জবু থবু ছালায় শীত বাচানোর মিথ্যে চেষ্টায় শুয়ে থাকা মানুষের কাছে নিয়ে ঠায় দাড়িয়ে রাখে।

নেমে নেমে হেটে হেটে ওদের ছেড়ে রাত্রির ফাকা রাস্তা ধরে অনেকটা দূর এসেছি তখন ও হেড ফোনের দূর্দান্ত বীটে পুরো নিস্তব্ধ শহরটা অামার কাছে জেগে অাছে মনে হয়। কেউ থাকেনা, কেউ অাসেনা, শুধু তার বলিষ্ঠ কন্ঠ ছাড়া.. ' পথের বাপ ই বাপ রে মনা,
পথের মা'ই মা '

২) অামার অার লিখতে ইচ্ছে করেনা এখানে, কাদের জন্য, এখানে শুধু ঠিকে অাছে দালাল স্বত্বা।

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস,
কোথায় আছে কেমন আছে মা..?

(হঠাৎ করেই শেষ লাইনে ওর গলাটা ঝাঝালো হয়ে যায়, এই উন্মাদনা কখনো কাদায়, ভেতরে থরকম্প ধরায়, কখনো ওটাই সাহস আবার কখনো ওটাই নিয়ম গুলো ভেঙ্গে বেরিয়ে আসতে বলবে )

ওর গলাটা ফেটে ফেটে যাচ্ছে, আর কী ভীষণ অবাধ্যতা বাড়ছে, কোথায় আ.... ..... ..ছে মা..?

অষ্টম কি নবম শ্রেণীর আমার ভেতরে তখনো কোন দুঃখ আসেনি, প্রেম ভালোবাসা না পাওয়া সেসব জানাই ছিলোনা, তবুও গাড়ীর সামনে বসে থাকা এই ঝাকড়াচুলো বাউন্ডুলে লোকটা প্রতিদিন একটু একটু করে সে অনুভূতি গুলো পুরে দিলো।
ইহাতে লাভ হয়েছে কি ক্ষতি তা খতিয়ে দেখিনি।

সকালের শুরু হতো মা'র ডাকে রাত্রির শেষ হামিতে ও জননীর স্নিগ্ধ মুখটা। আমার সারা দিনমানে মা তবুও আমার কল্প রাজ্যের কোথাও এক পরমাণু মা থাকতো নাহ। স্কুল, প্রাইভেট, বন্ধু, আড্ডা, মাঠ আর নদীতেই আমার সমস্ত মগ্নতা।

তারপর একদিন নগরের বাউলটা চঞ্চলমতির মন্তিষ্কে কোন ভাইরাসের মত ঢুকিয়ে দিলো - মা থেকেও না থাকার অনুভূতিটা! আমি তখন কাদতাম কেন বুঝতেই পারতাম নাহ। এখন বুঝি, মা'কে হারানোর ভয় গ্রাস করে নিতো। আমার মা থাকবেনা, এ হতেই পারেনা, অনড় আমি, এ মানিনা...

নগরের বাউলটা বেচে থাকুক হাজার বছর..
স্বতন্ত্র ভাবনার বহিঃপ্রকাশ ই স্ব স্ব মানসিকতা...

#মাহফুজ_আনাম_জেমস
#ক্ষ্যাপ্যাটে_বাউল
#অজস্র_জমানো_অনুভূতির_মালিক
#তাইতো_কথাগুলো_আটকে_থাকে

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×