somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদরোগে আক্রান্ত আর্চি শিলারের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

by জুনাইদ বিন কায়েস 28 ডিসেম্বর, 2018,
প্রথম প্রকাশঃ আমারজীবনী

হৃদরোগে আক্রান্ত আর্চি শিলারের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ

ক্রিকেট পাগল অস্ট্রেলিয়ায় জন্ম আর্চি শিলারের। রক্তে যাদের আজন্ম আগ্রাসন , হার না মানা সেই ডন ব্র্যাডমেনের দেশে জন্ম আর্চির। আর্চির ছোট বেলা থেকেই বেড়ে ওঠার পথে স্বপ্ন সে ক্রিকেটার হবে, মাথায় অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রীন ক্যাপ চাপিয়ে নেমে যাবে ২২ গজের ক্রিকেট মাঠ শাসন করতে। ছোট আর্চির সেই স্বপ্ন ধারন করা হৃদয়টা আর্চির সাথে বড় বেয়াড়া আচরণ করছে সেই ছোট বেলা থেকেই।

ক্রিকেট পাগল আর্চি জটিল হৃদরোগে আক্রান্ত। প্রথমবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছিল তাকে তিন মাস বয়সে। স্বপ্ন ঘুড়ি বাতাসে ভাসার আগেই যেন তাঁর লেজ কেটে দেওয়ার পায়তারা করছে প্রকৃতি! ক্রিকেট তবুও আর্চির অন্তরে বাসা বাঁধে । তাঁর বয়স মাত্র সাত। এর মধ্যেই তাঁর ১০ বারের বেশি অস্ত্রোপচার এর সম্মুখীন হতে হয়েছে। হয়ত অদূর ভবিষ্যতে আরো অনেক বার আর্চির এই শরীরে অস্ত্রোপচার করতে হবে। আর্চি কিন্তু তাঁর এই ভঙ্গুর হৃদয়ে মোহাচ্ছন্ন হয়ে ভাবে সে ক্রিকেটার হবে। আর্চি এখনো আশা ছাড়েনি।

অমিয়মিত হৃদপিণ্ডের সমস্যা আর্চি শিলারের নিয়মিত স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি মোটেও। আর্চির আসলে বেঁচে থাকা নিয়েই সংশয় । কিন্তু আর্চি তো ক্রিকেটার হয়ার স্বপ্নকে বুকে লালন করে। বন্ধুদের সাথে খেলায় ভালো লেগ স্পিনারের তকমাও জুটিয়ে ফেলেছে আর্চি। আর্চি শিলার মনে প্রানে স্বপ্ন দেখে সে ক্রিকেটার হবে… তাঁর স্বপ্নকে প্রতীকী রুপে বাস্তবায়নে এগিয়ে এলো মেক আ উইশ নামের দাতব্য প্রতিষ্ঠান। আর একদিন আর্চি একটা কল পেলো……

‘হ্যালো আর্চি, আমি জাস্টিন ল্যাঙ্গার বলছি।’
‘হাই জাস্টিন।’

‘তোমার জন্য একটা সুখবর আছে, আর্চি। মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য আমরা তোমাকে দলে নিচ্ছি।’ সূত্রঃপ্রথম আলো


মুগদ্ধতা আর ক্রেকেটিয় ভালোবাসা ঘিরে ধরেছিল আর্চিকে।

ফোনেই জাস্টিন ল্যাঙ্গার তাকে জানালেন তাকে বক্সিং ডে টেস্টের জন্য দলে নেওয়া হলেও খেলানো হবে কিনা এ ব্যাপারটা নিশ্চিত নয়। বিশ্বাসে ভরপুর আর্চি তখন বলে উঠে

‘খেলতে পারলে আমি তোমাকে বিরাট কোহলির উইকেটটা এনে দিতে পারব।’ সূত্রঃপ্রথম আলো



বক্সিং ডে টেস্টে অবশেষে আর্চির স্বপ্ন পূরন হলো। ব্যাগি গ্রীন মাথায় চেপে টিম পেইনের সাথে টস করতে মাঠে নামেন আর্চি শিলার। সামনে ছিলেন প্রতিপক্ষের কাপ্তান ভিরাট কোহলি। ধারাভাষ্যকারদের মাঠ সম্পর্কে নিজের মতামত জানিছেন আর্চি শিলার। নিজের টিমমেটদের দিয়েছেন টোটকাও ছক্কা মারো, উইকেট নাও।
সারাদিন বোধয় আর্চি শিলারের চেয়ে বেশি খুশি কেউ ছিলেন না। তাঁর স্বপ্নের দলের সাথে একি ড্রেসিং রুম শেয়ার, সেই টিমের কাপ্তান হওয়া, সে টিমের সাথে এমনকি ওয়ার্মআপ করা। হোক না প্রতীকী , তবুও আর্চি শিলার তাঁর স্বপ্নের কাছ থেকে একবার ঘুরে তো আসলো।

এমন ও তো হতে পারে সময়ের ব্যবধানে একদিন এই আর্চি আবার অস্ট্রেলিয়ার হয়ে ব্লেজার গায়ে চেপে, ব্যাগি গ্রীন ক্যাপ্টা মাথায় পড়ে নেমে পড়বে মাঠে। সেদিন হয়ত সত্য সত্য ২২ গজে বলের ঘূর্নীতে ব্যাটস্মেন্দের নাকানিচুবান খাওয়াবে, বা ব্যাট হাতে বলারদের রাতের ঘুম হারাম করে দিবে!

আর্চি যদি বিশ্বাস রাখতে পারে আমরা কেনো নই! তখন আমরা আবার বলে উঠবো , কিছুক্ষন পরি টিম নিয়ে মাঠে নামবেন আর্চি শিলার*।



সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×