somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রতিরোধ করা জরুরি

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ এশিয়ার দেশ সমূহের সাম্প্রারতিক কালে রাজনীতিকে ধর্মের ব্যবহারের মাত্রা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ, নির্বাচনে ভোটের ক্ষেত্রে বিভাজন সৃষ্টি করে আধিপত্য বিস্তার ও ক্ষমতা দখল। দক্ষিণ এশিয়ার দেশসমূহে শিক্ষিতের হার তুলনামূলক ভাবে কম। রাজনৈতিকভাবে জনসমষ্টি তেমন সচেতন নয়, সে কারণে সাম্প্রাদায়িকতার
প্রসার ঘটেছে। কয়েকটি উদাহরণ দেয়া যেতে পারে।
বাংলাদেশে ২০০১ সাল থেকে সরকারি দলের [বিএনপি জামায়াত জোট]
পৃষ্ঠপোষকতায় শুধু সাম্প্রাদায়িকতা নয়, জঙ্গিবাদ ও ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটে।
সাম্প্রাদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে আধিপত্য বিস্তারের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের বা সেক্যুলার গণতান্ত্রিক সমাজের প্রবক্তা শেখ হাসিনাকে হত্যার কয়েকটি ষড়যন্ত্র হয় যার মধ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলা উলে−খযোগ্য। তারা এখন এতই শক্তিশালী হয়ে উঠছে যে যুদ্ধাপরাধ বিচারের বিপক্ষেও তারা অবস্থান নিয়েছে। আসনড়ব নির্বাচনকে সামনে রেখে এই তৎপরতা আরো প্রবল হয়ে উঠছে। ভারতে কিছু রাজনৈতিক দলের প্রশ্রয়ে হিন্দুত্ববাদকে জোরদার করা হচ্ছে। সা¤প্রদায়িক দাঙ্গা ঘটানো হচ্ছে। যার সর্বশেষ উদাহরণ মুজাফফর নগরের সা¤প্রদায়িক দাঙ্গা। ভারতে আসনড়ব নির্বাচনকে কেন্দ্র করেও সাম্প্রাদায়িকতা শক্তির উত্থান ঘটছে। পাকিস্তানে দীর্ঘদিন সামরিক শাসনের তৎপরতায়
জঙ্গিবাদের শুধু উত্থান নয়, শরিয়া আইন প্রবর্তন করা হয়েছে, অনেক ক্ষেত্রে তালেবানদের প্রশ্রয় দেয়া হচ্ছে। পাকিস্তানের অস্তিত্ব নিয়েও প্রশড়ব উঠছে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর, এখন বৌদ্ধ মুসলমান সা¤প্রদায়িক বিভেদের সৃষ্টি করা হয়েছে। নেপালেও রাজনৈতিক
অস্থিতিশীলতা বিদ্যমান। এমনকি মিয়ানমারেও জাতিগত দাঙ্গা ও ধর্মীয় দাঙ্গা বৃদ্ধি পাচ্ছে।
দক্ষিণ এশীয় দেশগুলিতে সাম্প্রতিক কালে উনড়বয়নের যে ধারা পরিলক্ষিত হচ্ছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছিল এ কারণে তা বাধাগ্রস্থ হচ্ছে। কারণ, এর ফলে সমাজে, রাষ্ট্রে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। ধর্ম ব্যবহার করে রাজনীতিতে যে আধিপত্য বিস্তারের
চেষ্টা, তা যদি না থাকতো তা’হলে এদেশগুলির গড় প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পেত, অধিক সংখ্যক মানুষ দারিদ্র মুক্ত হতো। অর্থনৈতিক উনড়বয়নেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার।
এর বিপরীতে, এ প্রবণতারোধে দক্ষিণ এশিয়ার বিভিনড়ব রাষ্ট্রে সিভিল সমাজের একাংশ যে রাজনৈতিক ভাবে প্রতিরোধ করছে না তা’নয়। কিন্তু ধর্মের আগ্রাসী ভূমিকার অনেক ক্ষেত্রে তাদের পিছু হটতে হচ্ছে। সমঝোতা করতে হচ্ছে। এসব দেশে দীর্ঘ সংগ্রামের কারণে সেক্যুলার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় যে অগ্রগতি অর্জিত হয়েছিল তা এখন হুমকির পথে। দক্ষিণ এশিয়ার সিভিল সমাজের এখন দায়িত্ব রাজনীতিতে ধর্মের ব্যবহার রোধে
রাজনৈতিক প্রতিরোধের সৃষ্টি করা। এবং তা করা যেতে পারে সেক্যুলার গণতন্ত্রের সুফল সম্পর্কে তৃণমূল পর্যায়ে ইতিবাচক ধারণার সৃষ্টি এবং সেক্যুলার গণতন্ত্রের পক্ষে জনমত প্রবল করা।
এ পরিপ্রেক্ষিতেই আমরা এ গণবক্তৃতার আয়োজন করেছি যার শিরোনাম ‘ধর্ম ও রাজনীতি: দক্ষিণ এশিয়া’। দক্ষিণ এশীয় বিশেষজ্ঞগণ এতে অংশগ্রহণ করছেন। এবং এ বিষয়ে তারা তাদের বক্তব্য প্রদান করবেন যা রাজনৈতিক সচেতনতার একটি প্রয়াস হিসেবে আমরা মনে করি। আমাদের আশা দক্ষিণ এশিয়ার ধর্মনিরেপেক্ষ, গণতন্ত্রমনা সিভিল সমাজ
শুধু নিজ রাষ্ট্রে নয়, ঐক্যবদ্ধভাবে দক্ষিণ এশিয়াকে একটি একক হিসেবে বিবেচনা করে কাজ করবেন। কারণ, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র সমূহ একে অপরের ওপর নির্ভরশীল।
আসুন, আমাদের শ্লোগান হোক ‘রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রতিরোধ কর, রাজনীতিতে ধর্ম নিষিদ্ধ কর, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সেক্যুলার গণতান্ত্রিক সমাজই অর্থনৈতিক সামাজিক উনড়বয়নের চাবিকাঠি ও মুক্তি। আসুন আমরা সবাই মিলে সা¤প্রদায়িকতা, জঙ্গিবাদ, ধর্মান্ধতা, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এ লক্ষে অসাম্প্রদায়িক ও গণমুখি ইতিহাস চর্চা হতে পারে একটি হাতিয়ার।
আমাদের উচিত হবে এ লক্ষ্যে যেসব রাজনৈতিক দল কাজ করছে তাদের রাজনীতিকে শক্তিশালী করা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×