somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও রাজনীতি : দক্ষিণ এশিয়া

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বের বিভিনড়ব দেশের ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ববোধ বিনষ্টের মূলে অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় ও জাতিগত বিরোধ ও সংঘাত। দক্ষিণ এশিয়ার বেশীর ভাগ দেশ, বিশেষ করে উপমহাদেশের দেশগুলো ধর্মীয় রাজনীতির ঘাতপ্রতিঘাতে ক্ষতবিক্ষত। এর ফলশ্র“তিতে এসব দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু উভয়কেই নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। ক্ষেত্র বিশেষে সরব-নিরব দেশত্যাগের ঘটনাও ঘটছে।
দক্ষিণ এশিয়া বিশেষ করে উপমহাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু নয়।
ব্রিটিশ শাসনাধীন অঞ্চল হিসেবে এসব দেশসমূহকে ঐতিহাসিকভাবেই ধর্মীয় সাম্প্রদায়িকত ও বিভাজনের রাজনীতির শিকার হতে হয়েছে। এই ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতির পরিণাম হিসেবে ভারতকে বিভক্ত হতে হয়েছে। আর পাকিস্তান তো জন্মসূত্র থেকেই ধর্মীয় মোড়কে তার রাজনীতিকে পরিচালনা করেছে এবং সেই রাজনীতির ক্রমধারায় নিজেকে ‘ইসলামী প্রজাতন্ত্র’ হিসেবে ঘোষণা করেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবশ্য এই দেশে রাষ্ট্র ও রাজনীতির সাথে ধর্মের সম্পর্কের ইতি ঘটায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধর্মভিত্তিক জাতীয় পরিচয়ের বিপরীতে ভাষাভিত্তিক জাতীয় পরিচয়কে প্রতিষ্ঠা করে। বাংলাদেশের এই রাষ্ট্রপরিচয় অতি স্বাভাবিকভাবেই অসাম্প্রদায়িক ছিল এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাই বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতিতে
ধর্মনিরপেক্ষতার সংযোজনে।
তবে বাংলাদেশ তার এই ধর্মনিরপেক্ষ রাজনীতিতে স্থিত থাকতে পারেনি। পঁচাত্তরের পট পরিবর্তনের পর বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার ঐ নীতিকে ঝেটিয়ে বিদায় করা হয়নি কেবল, রাষ্ট্রাচার থেকে রাজনৈতিক আচরণে ধর্ম ক্রমশঃ গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
বাংলাদেশের মতো ভারতের ধর্মনিরপেক্ষতার নীতিও এই সময়কালে একইভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ভারত রাষ্ট্রে সাম্প্রদায়িক সহিংসতা নৈমিত্তিক ব্যাপার হলেও, রাজনীতি হিসেবে হিন্দুত্ববাদের উত্থান ভারতের রাষ্ট্রীয় ঐক্য ও সংহতিকে বিপদাপনড়ব করে তুলেছে।
ভারত-বাংলাদেশের মতো শ্রীলংকা, নেপাল, মালদ্বীপে ধর্মীয় প্রশড়ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে আসছে। মায়ানমারের সা¤প্রদায়িক সংঘর্ষ সে দেশের নাগরিকদের দেশত্যাগের ঘটনাকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে পরিণত করেছে।
আর পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনীতির আঙ্গিক এখন পরিণত হয়েছে জঙ্গিবাদে। এই জঙ্গিবাদের উত্থানের ফলশ্র“তিতে পাকিস্তানের বিস্তির্ণ অঞ্চলের জনগোষ্ঠী, বিশেষ করে নারী সমাজ চরম বিপদের মুখে। বাংলাদেশেও রাজনীতিতে ধর্মের ব্যবহার ও দেশে ইসলামী জঙ্গিবাদের বিস্তৃতি ঘটিয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×