somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণকমিশনের চূড়ান্ত তালিকা : ৫ ও ৬ মে নিহত ৩৯ জন

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলামী তাদের ৫ মে’র মহাসমাবেশের প্রস্তুতিকালে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের এবং তাদের অনুগত কর্মীবাহিনীকে শহীদ হওয়ার প্রস্তুতি নিয়ে ঢাকা আসতে বলেছিল। একইভাবে জামায়াত ও বিএনপিও হাজার হাজার লাশ নিয়ে রাজনীতি করতে চেয়েছিল এবং সেভাবে প্রস্তুত হয়েই তারা শাপলা চত্বরে এসেছিল। প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা গণকমিশনকে জানিয়েছেন জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে এবং বুলেটপ্রুফ ঢাল নিয়ে শাপলা চত্বরের সমাবেশে এসেছে।
জামায়াতের লক্ষ্য ছিল হাজার হাজার নিহতের কথা বলে সরকারের বিরুদ্ধে সকল মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলা, বিদেশে মহাজোট সরকারকে মানবাধিকার লংঘন ও গণহত্যার জন্য দায়ী করে জামায়াতের পক্ষে সহানুভূতি আদায় করা, মধ্যপ্রাচ্য থেকে ‘নিহত’দের পরিবারের জন্য আর্থিক সাহায্য এনে আত্মসাৎ করা এবং বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতাদখলের পথ সুগম করা।
গণকমিশনের পর্যবেক্ষণ হচ্ছে, ৫ মে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে অর্ধলক্ষাধিক উন্মত্ত মানুষের সমাবেশকে কোনরকম হত্যার ঘটনা না ঘটিয়ে সমাবেশে আগত মাদ্রাসার শিশু-কিশোর ছাত্রদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন করেছে, যেভাবে তাদের সভাস্থল ত্যাগ করতে সাহায্য করেছে, তা যে কোনও সরকার বা রাষ্ট্রের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ৫ মে রাতে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এই গুজব রটিয়ে দেশে কিছু মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হলেও আন্তর্জাতিক স¤প্রদায় তা গ্রহণ করেনি। কারণ শাপলা চত্বরে সেই রাতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন।
গণকমিশন হেফাজতে ইসলাম ও ‘অধিকার’-এর অতিরঞ্জিত তালিকা দুটিকে ভিত্তি করে নিহতের প্রকৃত সংখ্যা জানার জন্য ব্যাপক অনুসন্ধান করেছে। হেফাজতের ঘাঁটি হিসেবে পরিচিত ১০০০ মাদ্রাসায় তদন্ত টিম পাঠানো হয়েছে। হেফাজতের কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে গণকমিশন ২ দিনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৩৯ জন নির্ণয় করেছে। পুলিশ ও বিজিবির নিহত ৬ জনের সংখ্যা যোগ করলে মোট নিহতের সংখ্যা হবে ৪৫ জন। নিম্নের সারণীতে ৩৯ জনের নাম ঠিকানা প্রকাশের পাশাপাশি এটিও উল্লেখ করা হয়েছে কাদের নাম হেফাজত বা অধিকারের তালিকায় নেই। গণকমিশনের তদন্তে প্রাপ্ত ৬ মে নারায়ণগঞ্জে নিহত মোহাম্মদ সুমনের নাম হেফাজত, জামায়াত বা পুলিশের তালিকায়ও নেই।

৫ মে দিনের সংঘাতে নিহত হয়েছে ২৪ জন
ক্রমিক নং নাম ঠিকানা হেফাজতের তালিকায় যাদের নাম আছে/নাই অধিকারের তালিকায় যাদের নাম আছে/নাই
১ নাম : হাফেজ মাহমুদুল হাসান জুবায়ের (২০)
পিতা: আবদুল বাসেত
গ্রাম: বকুল তলা, সাতির পাড়া
থানা: নরসিংদী সদর, জেলা : নরসিংদী
পেশা: ছাত্র-দরগাহ বাড়ী কওমী মাদ্রাসা নরসিংদী। আছে আছে
২ নাম: মুহাম্মদ নজরুল ইসলাম (২৫)
পিতা: মমতাজ উদ্দীন
গ্রাম: দায়েরপাড়, পো: খেবুতলা
থানা: মনোহরদী, জেলা: নরসিংদী, পেশা: সাংবাদিক আছে আছে
৩ নাম: মুহাম্মদ দ্বীন ইসলাম পিতা: মোহাম্মদ মীর (৩৬)
গ্রাম: নতুন ভাষানচর, থানা সিরাজদীখান, জেলা : মুন্সিগঞ্জ, পেশা : কৃষক আছে আছে
৪ নাম: হাফেজ মাওলানা ইউনুস (৩৫)
পিতা: মাওলানা নাজিমউদ্দীন
গ্রাম: দূরবাটি দেওয়ালের টেক, থানা কালিগঞ্জ, জেলা: গাজীপুর, পেশা: শিক্ষক এবং ইমাম আছে আছে
৫ নাম: হাফেজ আতাউর রহমান (৩৫)
পিতা: সিদ্দিকুর রহমান মাষ্টার
গ্রাম : সুতিয়াপাড়া, থানা: ফুলপুর
জেলা : ময়মনসিংহ, পেশা: মাদ্রাসা শিক্ষক আছে আছে
৬ নাম: মাওলানা আবদুল ওয়াহহাব (৪৫)
পিতা : শাহনেওয়াজ
গ্রাম : তালাব, থানা: ভালুকা, জেলা : ময়মনসিংহ
পেশা: শিক্ষক আছে আছে
৭ নাম: আনোয়ার শাহ ওরফে মওদুদ (২৫)
পিতা: আব্দুল হাসানাত
গ্রাম: হালিমা দিঘীরপাড়, শ্রীপুর
থানা: চাটখিল, নোয়াখালী
পেশা: ছাত্র-দাওরা হাদিস: জামিয়া মালিবাগ মাদ্রাসা, ঢাকা আছে আছে
৮ নাম: মাওলানা সিহাব উদ্দীন নিজামী (৫২)
পিতা: সামশুল হক
গ্রাম: পূর্ব ডুমখালী, শাহেরখালী, থানা: মীরেরসরাই, জেলা: চট্টগ্রাম
পেশা: শিক্ষক- গানিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা, সিতাকুণ্ডু আছে আছে
৯ নাম: মুক্তার হোসেন (১৪)
পিতা: মহর আলী
গ্রাম: উত্তর বাখর নগর, থানা: রায়পুর, জেলা: নরসিংদী
পেশা: ছাত্র ৮ম শ্রেণী বাখর নগর উচ্চ বিদ্যালয় আছে আছে
১০ নাম: হাফেজ আল আমিন (২০)
পিতা: আবদুল জাব্বার শেখ, গ্রাম: কাচারিটেক, ইশান গোপালপুর, থানা: ফরিদপুর সদর, ফরিদপুর
পেশা: ছাত্র ঢাকার সাভার মাদ্রাসা। আছে আছে
১১ নাম: মুহাম্মদ আকবর (৩২)
পিতা: নুরুল ইসলাম
গ্রাম: গুপ্তের বাজার, থানা: দৌলতখান, জেলা: ভোলা
পেশা: বায়তুল মুকাররম এর সামনে ফুটপাতে কাপড় বিক্রেতা আছে আছে
১২ নাম: মাহমুদুল হাসান (৩৭)
পিতা: শামসুল হক, গ্রাম: শ্রীরামপুর, থানা: নাঙ্গলকোট, কুমিল্লা
পেশা: ঢাকা কামরাঙ্গীরচর, ক্ষুদ্র ব্যবসায়ী আছে আছে
১৩ নাম: সিদ্দিকুর রহমান (২৫)
পিতা: আমিনুল ইসলাম, গ্রাম: চাউলিয়া, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর
পেশা: হানিফ পরিহনের শ্রমিক আছে আছে
১৪ নাম: সামসুল আলম (৪০)
পিতা: নুর মোহাম্মদ, গ্রাম: তেলিগান্দিয়া, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া
পেশা: এপেক্স ফুটওয়্যারের শ্রমিক। আছে আছে
১৫ নাম: সাইদুল ইসলাম (২০)
পিতা: মৃত-সিরাজুল ইসলাম
গ্রাম: ইউছুফদিয়া, থানা: সালতা, জেলা: ফরিদপুর
পেশা: ছাত্র, ঢাকা মুহাম্মদপুর, দারুল ফজল কওমী মাদ্রাসা আছে আছে
১৬ নাম: কাজী রকিবুল হক (৩০)
পিতা: মৃত আজিজুল হক
গ্রাম: ষোলগড় (কাজী বাড়ি), থানা: শ্রীনগর, জেলা: মুন্সিগঞ্জ
বর্তমান ঠিকানা : শেখপাড়া, যাত্রাবাড়ি
পেশা: ব্যবসায়ী, জাতীয় শ্রমিক পার্টি ঢাকা মহানগর কমিটি, শ্রমিক নেতা। নাই আছে
১৭ নাম: হাফেজ সাদ্দাম (২২)
পিতা: রফিকুল ইসলাম
গ্রাম: মহিষপুর, থানা: মধুখালী, জেলা: ফরিদপুর
পেশা: ছাত্র আছে আছে
১৮ নাম: ইউনুছ মোল্লা (২৮)
পিতা: মৃত শাহজান মোল্লা
গ্রাম: ২৫ নং ওয়ার্ড, বরিশাল, জেলা: বরিশাল
পেশা: রিক্সাচালক আছে আছে
১৯ নাম: ইব্রাহীম খলিল (৩০)
পিতা: আব্দুর রশিদ খাঁ
গ্রাম: কলাপাড়া, মিঠাগঞ্জ, চরপাড়া, পটুয়াখালী
পেশা: শ্রমিক নাই আছে
২০ নাম: মুহাম্মদ নাহিদ শিকদার (২২)
পিতা : দেলোয়ার হোসেন শিকদার
গ্রামÑপাতারহাট, থানা- মেহেন্দীগঞ্জ, জেলাÑবরিশাল, বাসাÑ ২৭৪ জয়কালী মন্দির; আছে আছে
২১ নাম: হাফেজ মোয়াজ্জেমু হক নান্নু (৩৫)
পিতা: আলহাজ্ব শহিদুল ইসলাম মাস্টার
গ্রাম: খড়কী, রায়পাড়া, যশোর সদর
পেশা: দর্জি- বকুল টেইলার্স আছে আছে
২২ রেহান আহসান (২৪)
পিতা- এ কে এম মামুন আহাসান
মধ্যপাড়া, নওগাঁ সদর, নওগাঁ
ছাত্র বুয়েট, কম্পিউটার বিজ্ঞান বিভাগ শেষ পর্ব নাই আছে
২৩ নাম: হারুন উর রশিদ (২৫)
পিতা: মৃত আব্দুল গণি খান
গ্রাম: তায়েফা, থানা: মুলাদী, জেলা: বরিশাল
পেশা: ফেরিওয়ালা আছে আছে
২৪ নাম: আলমগীর হোসেন (৩৮)
পিতা: গোলাপচান
সাং-বাসা নং ৮৯/১ সি, ডিস্টিলারী রোড, ধুপখোলা, নামাপাড়া, থানাঃ গেন্ডারিয়া জেলাঃ ঢাকা
সভাপতি, জাতীয় যুবসংহতি, গেন্ডারিয়া থানা
পেশা: ব্যবসা নাই নাই
৬ মে দিনের সংঘাতে ঢাকা চট্টগাম মহাসড়কের সংঘর্ষে নিহত হয়েছে ৮ জন
ক্র. নং নাম ঠিকানা হেফাজতের তালিকায় যাদের নাম আছে/নাই অধিকারের তালিকায় যাদের নাম আছে/নাই
১ নাম: মুহাম্মদ আব্দুল হান্নান (৩৮)
পিতা: মৃত : আব্দুল বাতেন
গ্রাম: আদিয়াবাদ মধ্যপাড়া
পো: মধ্যপাড়া, থানা: রায়পুরা জেলা: নরসিংদী
পেশা : গার্মেন্ট শ্রমিক আছে আছে
২ নাম: মুহাম্মদ সাইফুল ইসলাম (২৫)
পিতা: মৃত হাশেম কণ্ট্রাক্টর
বর্তমান: পাইনাদি নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ
পেশা: কাপড়ের দোকানের কর্মচারী, নারায়নগঞ্জ
স্থায়ী ঠিকানা : গ্রাম আসুহাগ, পুরিন্দাবাজার ইউনিয়ন, সাতগাম, আড়াইহাজার, নারায়নগঞ্জ। আছে নাই
৩ নাম: সাদেক হোসেন (৩০)
পিতা: রইস মিয়া, গ্রাম: বড়াইল, জেলা, ব্রাহ্মণবাড়িয়া
পেশা: পানির ফিল্টার সরবরাহকারী আছে আছে
৪ নাম: হাবিবুল্লাহ মুন্সী (৩৪)
পিতা: আনু মুন্সী
গ্রাম: দায়চর, পো: সেনবাড়ি, থানা, কচুয়া, চাঁদপুর
পেশা: রিক্সাচালক আছে আছে
৫ নাম: মাহফুজ খান (৩৫)
পতা: বাবুল খান
গ্রাম: শেখদী, থানা: চাঁদপুর, জেলা, চাঁদপুর
পেশা: রিক্সাচালক আছে আছে
৬ নাম: রুবেল (২৪)
পিতা: বাচ্চু মিয়া
গ্রাম: দক্ষিণ বক্সনগর, থানা: ডেমরা, যাত্রাবাড়ি, ঢাকা
পেশা: গার্মেন্টস কর্মী আছে আছে
৭ নাম: বাবুগাজী (২৩)
পিতা: আলী হোসেন
গ্রাম: উপসী, ভোজেশ্বর, থানা: নড়িয়া,
জেলা: শরিয়তপুর, পেশা : বেকার আছে আছে
৮ নাম: পলাশ (২৫)
পিতা: আবদুল খালেক
গ্রাম: মাদানী নগর, থানা: কাঁচপুর, ঢাকা
পেশা: ওয়ার্কশপ কর্মচারী আছে আছে
৬ মে দিনের সংঘাতে চট্টগ্রাম হাটহাজারীতে নিহত হয়েছে ৫ জন
১ নাম: মুহাম্মদ জাহেদুল ইসলাম (২৫)
পিতা : আনোয়ার হোসেন
গ্রাম : পাঠানপাড়া, কদমতলী দক্ষিণ সুরমা,
জেলা : সিলেট।
পেশা: ছাত্র হেদায়া আওয়ালাইন (অর্থনীতি প্রথম বর্ষ) দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা। আছে আছে
২ নাম: মাওলানা মুহাম্মদ নোমান (৩৮)
পিতা: আব্দুল করিম
গ্রাম: নাজেশ্বরী, জেলা: কুড়িগ্রাম, রংপুর
পেশা : শিক্ষক- আর্দশ ইসলামী একাডেমী হাটহাজারী, চট্টগ্রাম আছে নাই
৩ নাম: মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন (২৮)
পিতা: সোলায়মান
গ্রাম: মিরেরখীল, হাটহাজারী, চট্টগ্রাম
পেশা : টেইলার্স কারিগর ও রাজমিস্ত্রি হেলপার আছে নাই
৪ নাম: মুহাম্মদ জসিম উদ্দীন (৩০)
পিতা: সিরাজুল হক
গ্রাম: মিরেরখীল, হাটহাজারী, চট্টগ্রাম
পেশা: ব্যবসা, টিনের দোকান আছে নাই
৫ নাম: হাফেজ শাহাদত হোসাইন (২০)
পিতা: নাজিম উদ্দীন
গ্রাম: জোড় পুকুরের পশ্চিম পার্শ্বে গড়দোয়ারা, হাটহাজারী, চট্টগ্রাম
পোশা : ছাত্র- উর্দু বিভাগ, মেখল হামিউসসুন্নাহ মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম আছে আছে

৬ মে দিনের সংঘাতে কুমিল্লা রেল স্টেশনে নিহত হয়েছে ১ জন
১ নাম: মাওলানা মতিউর রহমান (২৭)
পিতা: আমান উল্লাহ
গ্রাম: উখিয়ার ঘোনা, টিলাপাড়া
পো: কাউয়ারকূপ, রামু। কক্সবাজার
পেশা: ছাত্র- ক্বেরাত বিভাগ, রাজাখালী মা’হাদ উম্মুল ক্বোরা ওয়াসসুন্নাহ দারুল ইফতা, চট্টগ্রাম আছে নাই

গণকমিশনের তদন্তে পাওয়া নিহত আরও ১ জন
১ নাম: মুহাম্মদ সুমন (১৯)
পিতা: হাবিবুল্লাহ
গ্রাম : ধন্দী, হাইজাদী, থানা, আড়াইহাজার
জেলা: নারায়নগঞ্জ, পেশা: ছাত্র, এইচএসসি পরীক্ষার্থী হেফাজত, অধিকার ও পুলিশের তালিকায় নাই।

উৎস :
১. শ্বেতপত্র : হেফাজত জামাতের মৌলবাদী ও সম্প্রদায়িক সন্ত্রাসের ৪০০ দিনের
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×