somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ৩৯

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কথা বিশ্বাস করা উচিৎ
মুজিবুর জীবিত আছেন
প্রেসিডেন্ট ইয়াহিয়া
(বিশেষ সংবাদদাতা)
করাচী, ১লা সেপ্টেম্বর : প্যারিসের দৈনিক ‘লাফিগারো’র সংবাদদাতার সংগে এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন যে, শেখ মুজিবুর রহমান বর্তমানে “কারাগারে এবং জীবিত।”
তিনি জোর দিয়ে বলেন, “আমার এই কথা বিশ্বাস করা উচিত।” তবে শেখ মুজিবুর রহমানকে কোন কারাগারে রাখা হয়েছে, তা তিনি জানান নি। তিনি এ সম্পর্কে কিছুই জানেন না বলে সংবাদদাতাকে জানান , আর পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে এই না জানার কারণ হিসেবে তিনি বলেন যে, ফ্রান্সের প্রেসিডেন্টের কি জানা আছে সব সব বন্দী কোন কোন জেলে আছেন!
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের বর্তমান সংকটে গণপ্রজাতান্ত্রিক চীন ও ফ্রান্সের ভূমিকার প্রশংসা করে বলেন, ব্রিটেন তার দেশের বিরোধীদের নেতা, পূর্ববাংলার সংকটে এটা পরিষ্কার হয়ে গেছে।
তিনি শেখ মুজিবকে একজন “ছোট খাটো ফ্যাশিষ্ট নেতা” বলে উল্লেখ করেন।
তিনি আরো স্পষ্ট ভাষায় বলেন যে, ভারত যদি আমাদের ভূখণ্ডের কোন অংশ নিতে চায় তার অর্থ হবে যুদ্ধ। সর্বাÍক যুদ্ধ। কিন্তু আমি তা ঘৃণা করি। তবে দেশরক্ষার প্রয়োজনে আমি যুদ্ধের জন্য ইতস্তত করব না।
সংবাদদাতা পূর্ববাংলার পরিস্থিতি সম্পর্খে প্রশ্ন করলে তিনি বলেন, সীমান্তের কয়েকটি অঞ্চল ছাড়া সমস্তই আমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তবে “সীমান্তের অবস্থা মোটেই শান্ত নয়।”
তিনি বলেন, আমি এখনও সরকারের লাগাম জনগণের হাতে দিতে ইচ্ছুক। আমি আওয়ামী লীগকে বাতিল করেছি। কিন্তু জন প্রতিনিধিদের আসন বাতিল করিনি। আমি কেবল দেশদ্রোহীদের তাড়িয়েছি। এবং ৮৯ জন প্রতিনিধিকে বেছে নেওয়া হয়েছে যারা জাতীয় পরিষদে বসবেন।
সংবাদদাতার কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন যে, ভারত শরণার্থীদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির কাজে লাগাচ্ছে। এবং তাদের ফিরে আসতে বাধা দিচ্ছে।
পূর্ব বাংলায় পাক সৈন্যদের নৃশংসতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সেনারা পেশাদারি সেনা। তারা যখন হত্যা করে তখন পরিষ্কারভাবেই করে। যুদ্ধের সময় কেউ ফুল ছোঁড়ে না।
তিনি পূর্ব বাংলায় প্রতিটিই ন্যায় কাজ করেছেন বলে তুলে ধরতে চেষ্টা করেন। এমন কি গত ২৫শে মার্চের পরে পূর্ব বাংলায় কেন বিদেশী সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নিএই প্রশ্নের জবাবে অত্যন্ত বিনয়ের সাথে বলেন, আমি তাদের রক্ষা করতে চেয়েছিলাম।
বাংলার কথা ১: ২ ১ সেপ্টেম্বর ১৯৭১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×