এন জুলফিকার
যেদিন বললে তুমি, এই মাঠ আমার, আমার
মেনে নিতে হয় জেনে আমিও থেকেছি চুপ
বাতাসে এসেছে ভেসে ধ্রুপদ - ধামার।
কিছু কি মেনেছি আমি ? কোনও সংশয়
ছিল না কি বুক জুড়ে উথাল - পাথাল ?
হিমকণা ঝরেছিল সারা মাঠময়।
শুধু তো মাঠও নয়, আরও কিছু বেশি
তোমার অধীত ছিল, জানোনি তখন
শব্দরা বসেছিল বড় ঘেঁসাঘেসি।
এখন নিদাঘ কালে জলের পতন
তোমাকে চেনায় যদি সব অধিকার,
অভিসারে যাবে নাকি রাধার মতন ?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




