somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা : নির্জনে ফ্রেমের ছবিকে - এক

২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্জনে ফ্রেমের ছবিকে - এক
এন জুলফিকার

দমকা হাওয়ার সাথে ভেসে এলো ভুঁইচাঁপা, শিউলি-প্রহর। চূর্ণ নক্ষত্র থেকে সহসাই উড়ে এলো তোমার আঁচল। মাঝখানে পোড়োবাড়ি। রাশি রাশি ধুলো আর নীরব প্রহর জুড়ে নেই কোনো পদছাপ। এখানে জমিয়ে রাখা নুনের পাহাড় কারা যেন বহুদিন লুঠ করে গেছে। রং-চটা জানালার পাল্লার ফাঁক দিয়ে সহসাই ঢুকে পড়ে জোনাকির আলো। দপদপে। যেন কান্নাও থমকে আছে দূরে। আর দখিনা বাতাস বেয়ে প্রাগৈতিহাসিক কোনও ঋণ সকল ঘুলঘুলি ছুঁয়ে পাক খায়। চিনে নেয় বেহিসাবি প্রণয়-সকাল...
বিদ্যুত-চমকের মতো এইসব ছবি আমার অ্যালবামে ভরে ওঠে। যত্নে টিকিয়ে রাখা নৌকাটি দোল খায়। কোনও মাঝিমাল্লা নেই। আলতা পায়ের ছাপ বহুদিন পড়েনি পাটায়। রাত বাড়ে। উন্মুখ কারও মুখ ঝর্ণাজলে ভেসে ওঠে দূরে। আর আমাদের জোড়াছবি টলমল করে। ধাক্কায় ভেঙে যায় জলের অতল। আমি সহসাই ঋজু হই। গহিন আকাশ থেকে কে যেন ছড়িয়ে দেয় আলো। নিষ্কম্প। এ কি আমারই প্রভা ? দন্ড-প্রহর জুড়ে আকাশের দিকে মুখ। প্রশ্নেই ভরে ওঠে ভিতর-বাহির।
ক্রমশ গুহার মাঝে ঢুকে পড়ি, একা। চৌদিকে অক্ষৌহিণী। আকাশ ও পাতাল ছাড়া পালাবার পথ নেই। কতদিন শূন্য ঝুলি। মুখোসের সজ্জাও লোকালয়ে এসেছি ফেলে। অতএব আলোর কথা ভাবি। তীব্র আলোর ছটা। চৌদিক ভেসে যাক আলোয়-আলোয়।
এসব তুমিও জানো। বাতাসে প্রাসাদ গড়ি আমি। প্রাকৃত শিকড়গুলো আচমকা খুলে ফেলে দোল খাই, নেচে উঠি তার-সপ্তকে। এই সব নির্মোহ, স্পন্দনভোর সবুজ কলোনি বেয়ে ঘুরপাক খেলে সহসাই ভেসে আসে নূপুরের ধ্বনি। অন্ধকারের সকল জন্মরহস্য প্রবল ধাক্কায় খুলে যায়। স্নানের ঘাটে ঘাটে উন্মুখ গোপিনীর উলুধ্বনি ছুঁয়ে জেগে ওঠে জলসিঁড়ি। সিঁড়িতে পায়ের পাতা, গ্রাস করে জল। থ্যাঁতলানো চাঁদ আর কবিতার খাতা নিয়ে তুমি ঠায় বসে থাকো। দু’হাতে আঁকড়ে রাখো দেহজ-প্রবাল।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×