আঁচল
৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আঁচল
এন জুলফিকার
একটা-দুটো জোনাকি কড়া নাড়লে ডাকবাক্স থেকে ভেসে আসে ম-ম গন্ধ। বুঝে যাই আঁচল উড়ছে দূরে। যেন প্রথম বৃষ্টির পর ফুটিফাটা ক্ষেতের হাঁ-মুখে ফিসফাস, গোপন মন্ত্র জপে পুনরায় কাঙ্ক্ষিত জন্মের গাথা। এভাবেই রোদের গায়ে শব্দের কুচি, অক্ষরের ডানা ঝাপটানো। আর প্রকান্ড এক টঙ-এ বসে লোলুপ চোখদুটো চেটে খাচ্ছে দেহখাঁজে জমে ওঠা ঘাম।
এভাবেই বারবার রাত্রির আরও কাছে ফেরা। এভাবেই মাথা গুঁজে দৃষ্টিকে নিয়তই বাঁধি। কাকতাড়ু–য়া-জন্ম থেকে ক্রমাগত দু’হাত বাড়াই। ছুঁতে চাই উড়ে আসা তৃষিত আঁচল। তখনই পর্দা দোলে। হাঁ-মুখ গিলে খায় সুরভি-প্রহর। ‘আঁচল ওড়েনা আর’ এই বলে তরিৎ নিজেকে লুকালে আমার প্রজাপতি-জন্মের তাবৎ গল্পরাশি অণুপলে ঢুকে যায় গুটির ভিতর।
অবাধ্য পিপাসা তবু ভোকাট্টা ঘুড়ি হয়, হাই তোলে, উড়ে যায় নিঝুমডাঙায়।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন