somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হবে,কিন্তু হঠাৎ এর রহস্য কী?

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ৩০ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন তিনি।যুক্তরাষ্ট্রের দ্য আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক তিনি ।অ্যালান লিখটম্যান নামের এই জ্যোতিষী অধ্যাপক ডোনাল্ড ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করে ‘মহানায়ক’ হয়ে উঠেছেন।ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করতে পারবেন না, তাকে অভিশংসন করা হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ।আলোচিত মার্কিন তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুরও বলেছেন, হোয়াইট হাউসে গেলেও ট্রাম্প চার বছর টিকতে পারবেন না।

নির্বাচনের আগে সবাই যখন প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনকে দেখছিলেন; তখনও মাইকেল মুর বলছিলেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনাই দেখেছেন তিনি। সেই কথা ফলে যাওয়ার পর এখন বলছেন, হয় কেলেংকারিতে জড়িয়ে নিজেই পদত্যাগ করবেন ট্রাম্প, নয়তো তাকে অভিশংসনের মুখোমুখি হয়ে পদ ছাড়তে হবে।
টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন মাইকেল মুর গত জুলাই মাসেই বলেছিলেন, হিলারির জোয়ার থাকলেও শেষ পর্যন্ত তার অপছন্দের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পই ভোটে জিতবেন।

সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্টকে লিখটম্যান বলেছিলেন, ‘রিপাবলিকানরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, কারণ তাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, তিনি কখন যে কী করেন, তার ঠিক নেই। তবে আমার বিশ্বাস, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিঘ্নিত কিংবা পকেট ভরতে এমন কিছু করবেন, যা তাকে অভিশংসন করার সুযোগ তৈরি করবে।’

১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে ওয়াশিংটনের দ্য আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক লিখটম্যানের ভবিষ্যদ্বাণী ফলেছে। এবারের নির্বাচন নিয়ে এরই মধ্যে তিনি ‘প্রেডিকটিং দ্য নেক্সট প্রেসিডেন্ট : দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস ২০১৬’ নামে একটি বইও লিখেছেন।
এর আগে আইন বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস্টোফার পিটারসনও জানিয়েছিলেন, ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে। তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করার মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এর ফলে তাকে তার দায়িত্ব থেকে বিদায় নিতে হতে পারে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×