somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুনা্যেদ সিদ্দিক
আঁধারে নয় আলোতে ভয় ! দৃশ্যগুলো শব্দময়, শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়..

ট্রাম্পকে আটকাতে মরীয়া হয়ে উঠেছে হ্যামিলটন ইলেক্টর ?

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ডনাল্ড ট্রাম্প যাতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে না পারেন সে জন্য এবার তৎপরতা শুরু করেছেন কয়েকজন ইলেক্টর। এখন পর্যন্ত তাদের গ্রুপে রয়েছেন ৬ জন প্রতিনিধি। গ্রুপের নাম দেয়া হয়েছে হ্যামিলটন ইলেক্টর। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, আগামী ২০শে জানুয়ারি শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করার কথা প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের। তিনি যেন সেদিন হোয়াইট হলের সামনে শপথ নিতে না পারেন সে জন্য তৎপরতা শুরু করেছে হ্যামিলটন ইলেক্টর। তারা চাইছেন ইলেক্টোরাল কলেজ ভোটাররা যেন ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। বরং, জনগণ ভোট দেন ইলেক্টোরাল কলেজকে (নির্বাচকমণ্ডলী)। এই ইলেক্টররা পরে জনগণের সমর্থনপুষ্ট প্রার্থীকে ভোট দেন। সাধারণত, জনগণের ইচ্ছার ব্যত্যয় ঘটান না ইলেক্টররা। তবে তাদের নিজেদের ইচ্ছামতো প্রার্থী বেছে নেয়ার ক্ষমতা রয়েছে।
কিন্তু এবার নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে হ্যামিলটন ইলেক্টর তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে ট্রাম্পের শপথ আটকে দেয়া যায়। এ গ্রুপটি কলোরাডোভিত্তিক। এটি অলাভজনক একটি রাজনৈতিক গ্রুপ। তারা এখন ডোনেশন গ্রহণ করছে। এতে ব্যাপক সাড়া পড়েছে। তা ব্যবহার করে তারা ট্রাম্পকে ক্ষমতায় যাওয়া আটকে দিতে চায়। কলোরাডোর ডেমোক্রেট দলের ইলেক্টর মাইকেল বাকা এ গ্রুপটিকে কলোরাডো সেক্রেটারি অব স্টেট অফিসে নিবন্ধিত করেছেন। তিনি বলেছেন, আমরা একত্রিত হলে ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্বে যাওয়া বন্ধ করে দেয়ার একটি সুযোগ আছে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি এ বিষয়ে আমেরিকার মানুষ ঐকমত্যে আসবেন। যদিও এ গ্রুপটিতে এখন অল্প কয়েকজন সদস্য রয়েছেন। তবে মাইকেল বাকা বলেন, তার এ বার্তা অন্য রাজ্যগুলোর ইলেক্টরদের মধ্যে ছড়িয়ে পড়বে। এ ক্ষেত্রে রিপাবলিকান দল থেকে নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের বিষয়ে ইলেক্টরদের ভোট দেয়ার সুযোগ চাওয়াই হচ্ছে তার লক্ষ্য। তিনি আরো বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের সাবেক একজন নৌ সেনা। আমার মূল্যবোধগুলোর মধ্যে রয়েছে সম্মান, উৎসাহ ও প্রতিশ্রুতি। আমি মনে করি ডনাল্ড ট্রাম্পের মধ্যে তা নেই। কিন্তু তার গ্রুপের ডোনেশন নেয়ার বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি অর্থ সংগ্রহের বিরোধী ছিলাম। কিন্তু এটা করা হচ্ছে সাংগঠনিকভাবে। অনেক মানুষ আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও অর্থ দিচ্ছেন। ডনাল্ড ট্রাম্প জনগণের ভোটের হিসাবে যে ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন তার ওপর নির্ভর করে তাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু তাকে প্রেসিডেন্সির দায়িত্ব নেয়া থেকে আটকানো মাইকেল বেকে’দের জন্য কঠিন হতে পারে বলে তিনি মনে করেন। কারণ, ইলেক্টোরাল কলেজ ভোটের প্রতিনিধিরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন এমন ঘটনা বিরল। তাই তিনি স্বীকার করেন তার পরিকল্পনা ব্যর্থ হতে পারে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×