![]()
আকাশে মাথা উচু করা আল আজহার মসজিদ মিনার
হাযারো মিনারের নগরী বলে যে কায়রোর নামডাক,তার প্রথম মসজিদটিই হলো আল-আজহার মসজিদ ।আজ আমাদের মিশর ভ্রমনের শেষদিন। দিনটি আমরা হাতে রেখেছিলাম জগৎ বিখ্যাত এই মসজিদটি ভালো করে দেখার জন্য। পুরোনো কায়রোর এল হুসেইন স্কয়ারের দু দিকে দুটি মসজিদ।তার একটি হলো ইসলামী দুনিয়ায় এক নামে পরিচিত এই আল-আজহার মসজিদ।
![]()
আল- আজহার মসজিদ
মস্ক অব দ্য রিসপ্লেনড্যানট। মহান আল্লাহতায়ালার দীপ্তিময় ঘর। মিশরের কায়রোতে মাথা তুলে আছে সেই ৯৭০ সাল থেকে । সে সময়ের মুসলিম কায়রোতে ফাতেমীয় খিলাফত প্রধান আল মুইজ্জলি-দীনআল্লাহ একটি মসজিদ তৈরীর আদেশ দেন ।
![]()
টিনের পাতে ছোট করে লেখা মসজিদের নাম
সাধারনত ধারনা করা হয়, মুহম্মদ (সঃ) এর আদরের কন্যা হযরত ফাতিমা ( রাঃআ) কে উদ্দেশ্য করেই পরোক্ষভাবে এর নামকরনটি করা হয়েছে । ইসলামের এই সম্মানিতা চরিত্রটিকে মানুষ উপাধি দিয়েছিলো- “ আজ-জাহারা” অর্থ এক উজ্জল নক্ষত্র ।
![]()
মসজিদে প্রবেশের অনেক দরওয়াজার একটি যেখান দিয়ে আমি প্রবেশ করেছিলাম
৯৭২ সালে মসজিদটি মানুষের কল্যানে পরিপূর্ণ ভাবে নিবেদিত হলে ৯৮৯ সালের দিকে মসজিদ কর্তৃপক্ষ ৩৫ জন শিক্ষাবিদকে নিয়োগ দেন । তখন থেকেই ধীরে ধীরে এটি গড়ে ওঠে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসাবে , মরোক্কোর রাজধানী ফেজ শহরের আল-কারাউঈন বিশ্ববিদ্যালয়ের পরেই ।
![]()
অটোমান স্থাপত্যকলায় তৈরী গোলাকার দ্বৈত খিলান
সারা মুসলিম বিশ্বে এর নামডাক ইসলামী আইন তথা “সুন্নী থিওলোজী” আর “শরীয়াহ” বিষয়ে শিক্ষাদানের উৎকর্ষতার জন্য । শুরুতে মসজিদের অংশ হিসাবে এটি একটি স্কুল হিসেবে তার যাত্রা আরম্ভ করে। সেই স্কুল আজ একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে ।এই মসজিদের আদি ইমারতটি বর্তমান মসজিদটির তুলনায় আকারে অনেক ছোট ছিল।
![]()
মসজিদে প্রবেশের একটি পথ
১৯৫২ সালের মিশর বিপ্লবের পরেই ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়টিকে জাতীয়করন করে এটিকে সরকারী ভাবে উন্মুক্ত আর স্বাধীন করে দেয়া হয়
![]()
আল-আজহার মসজিদের সামনে বিখ্যাত এল হুসেইন স্কয়ার, কায়রো
হাযার বছর ধরে ইতিহাসের পথে চলতে গিয়ে মসজিদটি কখোনও উপেক্ষিত হয়েছে, কখনও বা হয়েছে অতি নন্দিত। কেন? কারনটি আর কিছুই নয় – মসজিদটি গড়ে উঠেছিলো ঈসমাইলিয় প্রতিষ্ঠান হিসাবে।
![]()
অপুর্ব কারুকার্য্যময় খিলান
এর পরে সালাদিন, আইউবিদ সাম্রাজ্যের বিভিন্ন সময়ে এর মর্যাদা উপসনালয় হিসাবে খর্ব করা হয়েছিল । মসজিদের স্কুলে পড়ুয়া ছাত্র আর তাদের শিক্ষকদের বন্ধ করে দেয়া হয়েছিল আর্থিক সহায়তা।
![]()
মেয়েদের নামাজের জন্য ঘর
১২৬৬ খৃষ্টাব্দে মামলুক সুলতান আবুল আল ফুতুহ মিশর বিজয়ের পর আল-আজহার মসজিদের হৃত গৌরব ফিরিয়ে আনেন।
![]()
কাঠের কারুকাজ করা একটি দরজা
তার শাসনামলে এবং তার নির্দেশে মসজিদটির চেহারা অদল-বদল করে, আয়তনে বড় করে আরো মোহনীয় করা হয়েছে । আগে তিনদিক ঘিরে ছিল সারি সারি খিলান । পরবর্তীতে এই খিলানের সারি চারিদিকে গড়ে তোলা হয় যা একটি দৃষ্টি নন্দন স্থাপত্যের সৃষ্টি করে।
![]()
নামাজ পড়ার প্রধান কক্ষ
সবচেয়ে গুরুত্বপুর্ন ঘটনাটি ছিল এই যে ১৭৫৩ খৃষ্টাব্দে অটোমান শাসক আমীর আবেদ আল রহমান এই মসজিদের ব্যাপক এবং দীর্ঘস্থায়ী সংস্কারে হাত দেন . আমরা বর্তমানে এর যে কারুকার্য্যময় সামনের অংশটি দেখি সেটারও তিনি সংস্কার করেন। গতানুগতিক অটোমান স্থাপত্যকলায় তৈরী দ্বৈত গোলাকার খিলান যার উপরে রয়েছে বাকানো সাইপ্রেস গাছ।
![]()
বাইরে থেকে মিনার আর গম্বুজে শোভিত আল-আজহার
তিনি এখানে তিনটি মিনার নির্মান করেন যার দুটো কালের স্রোতে আজও টিকে আছে দক্ষিন এবং পুবের দেয়ালে। এছাড়াও তিনি এই মসজিদের পুর্ব দক্ষিন কোনে তার জন্য সমাধি সৌধও নির্মান করেছিলেন
![]()
মেয়েদের নামাজের ঘরের উপরে বহু প্রাচীন এক ঝাড়বাতি
পরবর্তীকালে মিশরীয় শাসকবৃন্দ বিভিন্ন সময়ে এর প্রতি বিভিন্ন মাত্রায় তাদের সাহায্য- সহযোগিতা অব্যহত রেখেছেন ।
![]()
কার্পেট বিছানো সুবিশাল মসজিদ প্রাঙ্গন
আর তাই আজ এই আল-আজহার মসজিদটি মিশরীয় সমাজে একটি শক্তিশালী প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান এবং ইসলামিক মিশরের প্রতীক হিসাবে মাথা তুলে আছে ।
![]()
হাজারো মুসলিমদের নামাজের জন্য উন্মুক্ত মসজিদ প্রাঙ্গন
এই মসজিদে নারী পুরুষ উভয়েরই নামাজ পরার স্থান রয়েছে। আমি গিয়ে দেখি অনেক নারী যে যার মত ইবাদতে ব্যাস্ত।সেখানে আমিও দু রাকাত নফল নামাজ পড়ার সৌভাগ্য লাভ করি।
![]()
মসজিদের বারান্দার উপরিভাগের দৃশ্য
নামাজের প্রধান কক্ষের ছবি ছাড়া সব ছবি আমাদের ক্যামেরায় তোলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

