আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসরের ফাইনাল। আগের ৫টি শিরোপা ৬টি দল (২০০২ এর শিরোপা শ্রীলঙ্কা ভারত যৌথ বিজয়ী) জিতলেও সবার ভাগ্যে শিরোপা জুটেছে একবার করে। আজ সন্ধ্যায় অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। উভয়ে একবার করে শিরোপা জয়ী। আজ যে জিতবে সে হবে দ্বিতীয়বার শিরোপা জয়ী প্রথম দল। অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতলে দ্বিতীয় শিরোপা জয়ী প্রথম দল হবার পাশাপাশি টানা দু'বার শিরোপা জয়ী প্রথম দলও হবে। ২০০০ সালের বিজয়ী নিউ জিল্যান্ডও দ্বিতীয় শিরোপার জন্য মুখিয়ে থাকবে। দলের শক্তির বাইরেও এই দুই প্রতিবেশীর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতার ইতিহাসও বিদ্যমান। এই ফাইনাল তাই বাড়তি উত্তাপ ছড়াবে।
মহাপ্রতাপশালী (!?) ভারততো আগেই গেছে ( শ্রীলঙ্কাও) আনপ্রেডিক্টেবল পাকিস্তানও সেমি ফাইনালে ৫ উইকেটে হেরেছে নিউ জিল্যান্ড দলের কাছে। বাংলাদেশে ১৯৯৮ সালে জন্ম নেয়া এই টুর্নামেন্ট কেন জানি উপমহাদেশের প্রতি বরাবরই বৈরি। ৬ ফাইনালের ৪টিই ( এবারসহ) হয়েছে উপমহাদেশীয় দলের অংশীদারিত্ব ছাড়া। শ্রীলঙ্কা ভারত যৌথ শিরোপা ছাড়া আলাদা করে উপমহাদেশের কোন দল শিরোপা জেতেনি। এখন পর্যন্ত ওটাই একমাত্র অল উপমহাদেশীয় ফাইনাল।
এখানে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। তারা সর্বাধিক ৩ বার ফাইনাল খেলেছে। ২০০৪ সালের শিরোপা জয়ী উইন্ডিজ প্রথম ও গত আসরের রানার্স আপ। সাফল্যে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে ভারত। তারাই প্রথম দল হিসাবে পরপর দু'বার ফাইনাল খেলেছে (২০০০ ও ২০০২)। ২০০২ এ শ্রীলঙ্কার সাথে পরপর দু'দিন বৃষ্টির কারণে মাঠে একটি বলও না খেলা ফাইনালে ভারত যৌথ বিজয়ী হয়। এখন পর্যন্ত শ্রীলঙ্কাই একমাত্র স্বাগতিক চ্যাম্পিয়ন।
ক্রিকেটের বনেদী (!?) দলগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানই এখন পর্যন্ত এ টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।
এখন পর্যন্ত গ্রুপ পর্যায়ে অসি-পাকি ম্যাচটিই সবচেয়ে টানটান উরত্তজনাময় সমাপ্তি দেখেছে। এখন অপেক্ষার পালা ফাইনালটি উত্তেজনায় জমজমাট হবে না একতরফা শো হয়ে উঠবে !
Let's hope for the best !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



