ক্রিকেটের বাইবেল নামে খ্যাত ''উইজডেন'' ম্যাগাজিনের বিচারে এবারের বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব-আল-হাসান। অধিনায়ক মাশরাফি-বিন-মুর্তাজার ইনজুরিজনিত অনুপস্থিতিতে মূলত: তিনিই বাংলাদেশ অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
আইসিসি রেটিংয়ে বিশ্বের ১নং ওডিআই অল রাউন্ডার, সকল বিভাগেই বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে শীর্ষে অবস্থানকারী সাকিব উইজডেন বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার হয়ে দেশের ক্রিকেট গৌরবে মর্যাদার নতুন পালক যুক্ত করলেন। সম্প্রতি আইসিসি বর্ষ সেরা ক্রিকেটার মনোনয়ন দৌড়েও তিনি অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আইসিসি ঘোষিত টেস্ট একাদশে বাংলাদেশের মধ্যে তিনিই শুধু ঠাঁই পেয়েছেন।
বাংলাদেশের এই নবীন মেধাবী ক্রিকেটার ইতোমধ্যে নিজেকে বাংলাদেশ দলের জন্য অপরিহার্য ক্রিকেটারে পরিণত করেছেন। আমরা আশা করি তিনি অব্যাহত শ্রম ও সাধনায় নিজেকে ধীরে ধীরে কিংবদন্তীদের দলে নিয়ে যাবেন।
তাঁর এই অনন্য গৌরবে আমরা গৌরবান্বিত বোধ করছি।
তাঁকে এই বিরল গৌরবের জন্য প্রাণঢালা আভিনন্দন জানাই।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



